এক্সপ্লোর

TMC Updates: ফিরহাদের অভিষেক-স্তুতি! কটাক্ষপূর্ণ মন্তব্য মদনের, তৃণমূলে আলগা হচ্ছে শৃঙ্খলার রাশ!

Discipline in TMC: প্রকাশ্যে পরস্পরের বিরুদ্ধে কোনও মন্তব্য করা যাবে না বলে সাফ নির্দেশ ছিল তৃণমূল নেত্রীর (TMC)। দলের শৃঙ্খলারক্ষা নিয়ে কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন।

কলকাতা: পৌরসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই দলীয় কোন্দল চলে এসেছিল বাইরে। তা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রকাশ্যে পরস্পরের বিরুদ্ধে কোনও মন্তব্য করা যাবে না বলে সাফ নির্দেশ ছিল তৃণমূল নেত্রীর (TMC)। দলের শৃঙ্খলারক্ষা নিয়ে কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন। কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Electections 2023) আগে সেই নির্দেশ কার্যতই খাটছে না দলের দুই হেভিওয়েট নেতার ক্ষেত্রে। বরং মন্তব্য, পাল্টা মন্তব্যে প্রকাশ্যেই তরজায় জড়িয়ে পড়লেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং মদন মিত্র (Madan Mitra)। তাতেই তৃণমূলে শৃঙ্খলার রাশ আলগা হচ্ছে কিনা, উঠছে প্রশ্ন। 

তৃণমূলে শৃঙ্খলার রাশ আলগা হচ্ছে কি, উঠছে প্রশ্ন

এক দিকে, রাজ্যের পুরমন্ত্রী, কলকাতার মেয়র এবং তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা ফিরহাদ। অন্য দিকে, মমতার আদি সৈনিক, একদা মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন। তাঁদের বাদানুবাদ ঘিরেই এই মুহূর্তে সরগরম বাংলার রাজনীতি। পঞ্চায়েত নির্বাচনের আগে সম্প্রতি রাজ্যের একাধিক জায়গা থেকে বিপুল অস্ত্রশস্ত্র, বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। তা নিয়েই সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন মদন। উদ্ধার হওয়া অস্ত্রে দলের কর্মীদের প্রশিক্ষণের কথা বলতে শোনা যায় তাঁকে। 

মদনের বক্তব্য ছিল, "আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা। কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধা হয়। আমাদের কাছে প্রাক্তন সেনাকর্মীরা আছে, তারাই শেখাবে। কীভাবে লক খুলতে হয়, ল্যাচ কি লাগাতে হয়, শিখবে তৃণমূলকর্মীরা।" শুধু তাই নয়, যাতায়াতের পথে কিছু ঘটে যেতে পারে বলে সম্প্রতি বিরোধীদের হুঁশিয়ারি দিতেও শোনা গিয়েছিল মদনকে।

আরও পড়ুন: Suvendu Adhikari: ১০০ দিনের কাজ প্রকল্পে একাধিক দুর্নীতি, আদালতে সরব শুভেন্দু

পরে এ নিয়ে সাফাই দিলেও, সমালোচনার মুখে পড়েন মদন। সেই আবহেই প্রকাশ্যে মদনকে তীব্র কটাক্ষ করেন ফিরহাদ। তিনি বলেন, মদন মিত্র বলছেন ট্রেনিং দেবেন, মদন মিত্র কে, ট্রেনিং দেওয়ার ক্ষমতা তাঁর নেই। তিনি পঞ্চায়েত এলাকায় থাকেন না। তিনি রাজ্যের মন্ত্রিসভার নন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার পার্টির জেনারেল সেক্রেটারি। ও যেটা বলছে, সেটাই আমাদের পার্টির বক্তব্য। আমরা চাই ১০০% শান্তিপূর্ণ ভোট হোক। পার্টি থেকে যেটা বলা হয়, সেটাই পার্টির সৈনিক হিসাবে আমাদের সবার মানা উচিত।"

গোড়ার দিকে নিজের ভঙ্গিতেই ফিরহাদের এই মন্তব্যের জবাব দেন মদন। "ববি আমার ভাইয়ের মতো। ও আমাকে পাগল বললে, ধন্য যে হয় সে পাগলামি", বলে মন্তব্য করেন। কিন্তু এর পরই ফিরহাদকে বিঁধতে শোনা যায় মদনকে। ফেসবুক লাইভে মদন বলেন, "এই যে আপনি বললেন কে মদনমিত্র? বিশ্বাস করুন, আমি এবং আমার পরিবার, আমরা ভয়ে থরথর করে কাঁপছি। কারণ আমি যখন ফিরছি, বর্ধমানের রাস্তা দিয়ে, যেকোনও মুহূর্তে আক্রান্ত হতে পারে...এক্ষুনি দু'টো ছেলে, দুম করে আমায় গুলি করে বলবে, ফিরহাদ হাকিম বলে দিয়েছে। কে বলেছেন? না ফিরহাদ হাকিম। এই মুহূর্তে মমতা ব্যানার্জী, অভিষেক ব্যানার্জীর পরে, সবথেকে শক্তিশালী, পরাক্রমশালী, যাঁর হুকুমে নগরপাল থেকে শুরু করে, গোটা পশ্চিমবঙ্গ চলে।"

প্রকাশ্য বাগযুদ্ধয় জড়ালেন ফিরহাদ ও মদন

শুধু সেখানেই থামেননি মদন। অভিষেকের উল্লেখ নিয়েও ফিরহাদকে কটাক্ষ করেন তিনি। বলেন, "আপনার মুখে বহুদিন বাদে অভিষেককে কোট করা আমার খুব ভাল লাগল। আপনি বহুদিন বাদে বললেন, যে অভিষেক ব্যানার্জী বলে দিয়েছে, শান্তিপূর্ণ ভোট হবে। আপনি অভিষেককে কোট করায়, আমি খুব খুশি। আপনি বলেছেন, অভিষেক ব্যানার্জী যেটা বলে দিয়েছে, এটাই লাস্ট কথা। এটাই তো আমরা বলতে চাইছিলাম!" 

আর তৃণমূলের দুই  হেভিওয়েট নেতার এমন প্রকাশ্য বাগযুদ্ধই একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। প্রশ্ন উঠছে,  কোথাও কি দলের অন্দরে শৃঙ্খলার রাশ আলগা হচ্ছে?  কেন এ ব্যাপারে হস্তক্ষেপ করছেন না মমতা-অভিষেক? প্রশ্ন রাজনৈতিক মহলেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget