এক্সপ্লোর

Weather Update: আগামী কয়েকদিন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা

ভরা ভাদ্রে থেকে থেকেই আকাশের মুখ ভার। সঙ্গে কয়েক পশলা বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে দিঘার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতায় (Kolkata Weather) সকাল থেকে মেঘলা আকাশ। বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে খবর, আগামী কয়েকদিন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি বাড়বে তাপমাত্রা।

আকাশের মুখ ভার: ভরা ভাদ্রে থেকে থেকেই আকাশের মুখ ভার। সঙ্গে কয়েক পশলা বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে দিঘার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। তার জেরে, চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি, বাড়বে তাপমাত্রা। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে।  

মালদা আবহাওয়া: ২৩ অগাস্ট মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের পরিমান ১০মিলিমিটার আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের (North Bengal) তরাই অঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলা। এর মধ্যে জলপাইগুড়ি এটি একটি পুরসভা এলাকা। তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত এই শহরটি। এই করলা নদীটিকে জলপাইগুড়ির টেমস নদী বলা হয়। অন্যদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলারই একটি অংশ ছিল আগে। ২০১৪ সালের ২৫ জুন এই জেলা গঠিত হয়। নতুন এই জেলাটি মাদারিহাট, বীরপাড়া, আলিপুরদুয়ার–১, আলিপুরদুয়ার–২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম এই ব্লকগুলো নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত। আপনি যদি এই দুটো জেলার মধ্যে কোনও একটির বাসিন্দা হন, তবে আপনার অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আজকে কেমন আবহাওয়া থাকবে এই দুটো জেলায়। কোথায় কতটা গরম থাকছে, না কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে।  দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। তাই জেনে নিন একবার নিজের এলাকার আজকের আবহাওয়া সম্পর্কে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আবহাওয়া: আজ মঙ্গলবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এ দিন জেলার আকাশে মেঘে দাপট থাকবে। মাঝে মাঝে রোদ উঠবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে মেঘ বাড়বে। এদিন বিকেলের দিকে জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আকাশে মেঘ থাকার কারণেই এমন হবে। সন্ধের পরেও আকাশ মেঘলা থাকবে। যদিও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে। এদিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index- ৫ এর আশেপাশে থাকছে। মঙ্গলবার জেলায় হাওয়ার গতিবেগ ১১ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ প্রতি ঘণ্টায় ২০-২২ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। (Weather forecast of Purba Medinipur-Digha)। মঙ্গলবার বিকেলের দিকে অল্প বৃষ্টিপাত হতে পারে। সারা দিনে জেলায় ৫-৬ মিলিমিটারে মতো বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget