এক্সপ্লোর

India Pakistan Ceasefire: পাকিস্তান থেকে দেশে ফিরলেন BSF জওয়ান, রিষড়ায় পূর্ণমের বাড়িতে শুভেন্দু, গাইলেন দেশাত্মবোধক গান, 'মোদি থাকলে সবই সম্ভব..'

Suvendu Visit BSF PK Sahu House: BSF জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে শুভেন্দু

কলকাতা: পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে চলে গেছিলেন পিকে সাউ। তারপর চলেছে বহু টানাপোড়েন। এদিকে, স্বামীকে ফিরিয়ে আনতে রিষড়া থেকে পাঞ্জাব ও হিমাচলপ্রদেশে গিয়েছিলেন অন্তঃস্বত্তা স্ত্রী। যদিও ফিরতে হয় খালি হাতে। গত শনিবার যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। অবশেষে ২২ দিন পর পাক রেঞ্জার্সের হাত থেকে মুক্তি পান রিষড়ার জওয়ান। এদিকে দেশে ফিরতেই এবার BSF জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন, পাকিস্তানকে সমর্থনের জের, তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্থগিত JNU-

রিষড়ার ওই জওয়ানের বাড়িতে এখন চলেছে আনন্দ-উৎসব। 'সম্মান রেখেছে সিঁদুর', জানিয়েছেন  পূর্ণমের স্ত্রী। তাঁর সিঁথিতে আর কপালজুড়ে সিঁদুর পরিয়ে দিয়েছেন বাড়ির সকলে। খুশির মুহূর্তে সামিল হয়েছেন স্থানীয়রাও। হাতে তালি দিয়ে, গাইছেন সকলে দেশাত্মবোধক গান, 'অ্যায় বতন তেরে লিয়ে..'। সেখানে সামিল হয়েছেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, 'মোদি থাকলে সবই সম্ভব।'

বাংলার BSF জওয়ান পূর্ণমকুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান। আজ পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে, তাঁকে BSF-এর হাতে তুলে দেয় পাক রেঞ্জার্স। ভারত-পাক সংঘাতের মধ্যেই, গত তেইশে এপ্রিল ফিরোজপুরে বর্ডারে ডিউটি করার সময়, ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান তিনি। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। বারবার ফ্ল্যাগ মিটিংয়েও সুরাহা মিলছিল না। অবশেষে দুশ্চিন্তা কাটল পরিবারের। উৎকণ্ঠা কাটল দেশবাসীর। 

দেশে ফিরলেন পূর্ণম। স্বস্তি ফিরল রিষড়ায় তাঁর পরিবার-পরিজনদের মধ্য়ে। বুধবার সকাল সাড়ে ১০ টা। পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে পাক রেঞ্জার্সের তরফে তাঁকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের বাবা  ভোলানাথ সাউ বলেন, 'অনেক ভাল লাগছে। আমরা খুব খুশি। সবাইকে ধন্যবাদ দেব, সবাই মিলে আমার ছেলেকে আনার জন্য।'

২০১৯ সালের ১ মার্চ ৬০ ঘণ্টা আটকে রাখার পর, এই সীমান্ত দিয়েই ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিতে বাধ্য় হয়েছিল পাকিস্তান। আর ২০২৫ সালে ২১ দিন পর,এখান দিয়েই বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে ছাড়ল পাকিস্তান। BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ বলেন,মোদিজি আমার সিঁদুরও নিরাপদভাবে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। মুখ্য়মন্ত্রীকেও অনেক ধন্য়বাদ

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget