এক্সপ্লোর

India Pakistan Tensions: সীমান্তে ভারত-পাক সংঘাতের মধ্যেই রাজ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার আজমল-সহ ২ ! বড় সাফল্য বেঙ্গল STF-র..

STF On Birbhum: বীরভূমের নলহাটি থেকে জেএমবি জঙ্গি সন্দেহে  ২ জনকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ

কলকাতা: সীমান্তে ভারত-পাক সংঘাতের মধ্যেই এরাজ্যে জঙ্গি সন্দেহে ধৃত ২। বীরভূমের নলহাটি থেকে জেএমবি জঙ্গি সন্দেহে  ২ জনকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। ধৃতদের নাম আজমল হোসেন ও সাহেব আলি।

আরও পড়ুন, সীমান্তে লাগাতার উত্তেজনা, কড়া নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হল কলকাতা বিমানবন্দরকেও !

চোখের সামনে স্বামীকে বুলেটে ঝাঁঝরা হয়ে যেতে দেখেছেন তাঁরা। তাঁদের সিঁদুর মুছে যাওয়ার বদলা, অপারেশন সিঁদুর। পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় ভারতের প্রত্য়াঘাত। মিডনাইট স্ট্রাইক। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল সেনাবাহিনী।  পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস, পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধুলিসাৎ। গোটা দেশ তখন ঘুমের চাদরে আচ্ছন্ন। ঠিক সেই সময়, অতন্দ্র প্রহরী ভারতীয় সেনার অ্য়াকশন। স্থল সেনা, নৌ সেনা , বায়ু সেনা , তিন বাহিনীর জয়েন্ট অপারেশন।

 পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার ভয়ঙ্কর প্রত্য়াঘাত! পাকিস্তানের ৪ জায়গায় ও পাক অধিকৃত কাশ্মীরের ৫ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল সেনাবাহিনী। পাকিস্তানের বাহাওয়ালপুরের ২টি জায়গা,মুরিদকে পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গার জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। জইশের চারটি ঘাঁটি, ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর।ভারতের আন্তর্জাতিক সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে মার্কাস সুভান আল্লা, যা জঙ্গিগোষ্ঠী জইশ-ই মহম্মদের সবথেকে বড় ঘাঁটি... তা পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

ধুলিসাৎ করে দেওয়া হয়েছে তেহরা কালানের সারজলে জইশ-এর সেন্টার পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে, জইশের ক্য়াম্প সেদনা বিলাল ও কোটলিতে জইশের প্রশিক্ষণ কেন্দ্র মার্কাজ আব্বাস ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। লস্কর-ই-তৈবার ৩টি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের সাম্বার কাছে সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে, পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে-তে লস্করের সেন্টার মার্কাজ তৈবা বারনালার লস্করের ঘাঁটি মার্কাজ আহলে হাদিথ এবং, পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে, শাওয়াই নালা ক্য়াম্প ধ্বংস করে দেওয়া হয়েছে। 

উড়িয়ে দেওয়া হয়েছে,পাকিস্তানের শিয়ালকোটে হিজবুল মুজাহিদিনের ক্য়াম্প মেহমুনা জোয়া এবং পাক অধিকৃত কাশ্মীরের কোটলিতে হিজবুলের ক্য়াম্প, মাসকার রাহিল শাহিদ অত্য়াধুনিক রাফাল গুঁড়িয়ে দিয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। অপারেশনে ব্য়বহার করা হয়েছে স্কাল্প মিসাইল। ১৩০০ কেজির এই মিসাইল ধ্বংস করে দিয়েছে জঙ্গিদের আস্তানা। ছ’টি জায়গার ২৪টি হামলার কথা স্বীকার করে নিয়েছে খোদ পাকিস্তান।
 
সফল ‘অপারেশন সিঁদুর’, বিবৃতি জারি করে প্রতিরক্ষামন্ত্রক। 'ভারত মাতা কী জয়',পোস্ট করেছেন রাজনাথ সিংহের। ভারত সরকারের তরফে বিবৃতি দিয়ে জানিয়েছে, অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী ভারতীয় বায়ুসেনার সকল পাইলট সুরক্ষিত আছেন। অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী ভারতীয় বায়ুসেনার সকল পাইলট সুরক্ষিত আছেন, বিবৃতি জারি করে বলল ভারত সরকার।  বাসভবনে থেকেই গোটা অপারেশনে নজর রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারন্স নীতি গোটা বিশ্বের। 

 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget