এক্সপ্লোর

Indian Railway: বাড়ছে অভিযোগের সংখ্যা, এবার যাত্রীদের জন্য শিষ্টাচার নির্দেশিকা রেলের

Indian Railway New Guideline: নির্দেশিকায় (Notification) বলা হয়েছে, রাত ১০টার পর ট্রেনের কামরার আলো নেভাতে হবে। মোবাইল ফোনে জোরে জোরে কথা বলা যাবে না। কামরার ভিতরে তারস্বরে গান বাজানো নিষেধ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: যাত্রীদের জন্য এবার রেলের (Indian Railway) শিষ্টাচার নির্দেশিকা। রেল সূত্রে খবর, সোশাল মিডিয়া চালু হওয়ার পর, যাত্রীদের আচার, ব্যবহার সম্পর্কিত অভিযোগের সংখ্যা বেড়েছে। এই পরিস্থিতিতে সকলের সুবিধার কথা মাথায় রেখে যাত্রীদের শিষ্টাচার সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে রেলমন্ত্রক (Ministry of Railways)।


Indian Railway: বাড়ছে অভিযোগের সংখ্যা, এবার যাত্রীদের জন্য শিষ্টাচার নির্দেশিকা রেলের

মূলত একা থাকলে, বয়স্কদের ক্ষেত্রে সমস্যা নজরে এসেছে। সোশাল মিডিয়ার মাধ্যমে অভিযোগও জমা পড়েছে। আর সব দিক বিবেচনা করেই গাইডলাইন প্রকাশ করল রেল। রেলের জারি করা নির্দেশিকায় (Notification) বলা হয়েছে, রাত ১০টার পর ট্রেনের কামরার আলো নেভাতে হবে। মোবাইল ফোনে জোরে জোরে কথা বলা যাবে না। কামরার ভিতরে তারস্বরে গান বাজানো নিষেধ। রাত ১০টার পর কথা বলতে নিচু স্বরে, যাতে অন্য যাত্রীদের অসুবিধা না হয়। এই সমস্ত কিছুর ওপর নজর রাখবেন টিকিট পরীক্ষক, আরপিএফ, কেটারিং, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বিভাগের অন-বোর্ড কর্মীরা। যাত্রীদের সঙ্গে রেল কর্মীদের (Railway Workers) নম্র ব্যবহার করতে হবে বলেও রেলের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে।

এদিকে ময়নাগুড়িতে (Mayanguri) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident) থেকে শিক্ষা নিয়ে যাত্রী নিরাপত্তায় আরও জোর দেওয়ার পথে হাঁটল ভারতীয় রেল। রেলমন্ত্রী, রেল বোর্ডের চেয়ারম্যান এবং সব জোনের অধিকর্তাদের নিয়ে ভার্য়ুচাল বৈঠকে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রেল সূত্রে খবর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতিবার ট্রেন ছাড়ার সময় ইঞ্জিন পরীক্ষা করে রিপোর্ট তৈরি করতে হবে। সুরক্ষার ক্ষেত্রে চূড়ান্ত ছাড়পত্র পেলে তবেই সেই ইঞ্জিন ব্যবহার করা হবে।  কোনও স্টেশনে ট্রেন বেশিক্ষণ দাঁড়ালে সেখানেও পরীক্ষা হবে ইঞ্জিনের। সেই পরীক্ষার সময় লোকোপাইলট ও ট্রেনের ম্যানেজারে উপস্থিতি বাধ্যতামুলক। রেল লাইন পরীক্ষা আগের মতোই বাধ্যতামূলক ও সুনির্দিষ্ট করতে হবে। সেই কাজে যাতে কোনও গাফিলতি না হয়, তার জন্য কর্মীদের অবস্থান জিপিএস প্রযুক্তির মাধ্যমে ট্র্যাক করতে হবে।

আরও পড়ুন: Cyber Crime: প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের ছক, সাড়ে ছয় লক্ষ টাকা খোয়ালেন শিক্ষক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget