এক্সপ্লোর

Howrah News: 'চাপ দিয়ে সম্পর্ক'! গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ার জয়পুরে

Mysterious Death Of Housewife:গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ার জয়পুরে। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী এক যুবক রীতিমতো চাপ দিয়ে ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল।

সুনীত হালদার, হাওড়া: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে (houswife unnatural death) চাঞ্চল্য হাওড়ার (howrah) জয়পুরে। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী এক যুবক (youth forced to suicide) রীতিমতো চাপ দিয়ে ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। বিষয়টি নিয়ে নিত্য পারিবারিক অশান্তি (family chaos) লেগে থাকত। কিন্তু পরিস্থিতি যে এতটা ভয়ঙ্কর হবে, তা আঁচ করতে পারেননি মৃতার স্বামী।

কী ঘটেছিল?
ঘটনার জেরে সন্দেহের তির পীযূষ হাজরা ওরফে গনেশ  নামে এক স্থানীয় যুবকের দিকে। মৃতার পরিবারের দাবি, রীতিমতো ব্ল্যাকমেল করে সে ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক রাখত। এমনকি, তাঁর স্বামীকেও হুমকি দিত বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় তুঙ্গে ওঠে অশান্তি। পরিবারের দাবি, মানসিক অশান্তির জেরেই গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। এর পরই তেতে ওঠে গোটা এলাকা। ময়নাতদন্তের পর এলাকায় দেহ এলে সন্দেহভাজন পীযূষের শাস্তির দাবিতে রাস্তায় দেহ রেখে অবরোধ করেন গ্রামবাসীরা। জয়পুর বাগনান রাজ্য সড়কের জাটি পুকুরের কাছে দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জয়পুর থানার পুলিশ। পুলিশ ওই যুবককে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। স্থানীয় ও মৃতার পরিবারের অভিযোগ, গৃহবধূকে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করা হয়েছিল। অভিযুক্ত যুবককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে সরব হন মৃতার প্রতিবেশীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। অভিযুক্ত আপাতত পলাতক।

অতীতেও এক ঘটনা...
গত অক্টোবরে স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে এক প্রতিবেশীকে বাড়িতে ডেকে এনে গলার নলি কেটে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার ঘটনা। স্ত্রীর সামনেই তাঁর ‘প্রেমিক’কে গলা কেটে ‘খুনে’র অভিযোগ ওঠে। তার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার জিনারা গ্রামে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মৃতের নাম ফিরদৌস শেখ। বয়স হয়েছিল ৪২ বছর। পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী ফিরদৌসের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে মনে সন্দেহ তৈরি হয়েছিল আখতারুল শেখের।অভিযোগ, এই অবস্থায় বুধবার স্ত্রীকে দিয়ে ফোন করিয়ে ফিরদৌসকে ডেকে পাঠান আখতারুল। তার পর গলার নলি কেটে নৃশংসভাবে খুন করেন। অভিযুক্তের স্ত্রী সনিয়া বিবি বলেন, "বাড়ি থেকে বেরিয়ে গেল...খোঁজ পাচ্ছিলাম না...পরে শুনলাম মেরে দিয়েছে।"

আরও পড়ুন:অতিরিক্ত রক্তক্ষরণ ও চিকিৎসা চলাকালীন তিনবার হার্ট অ্যাটাক, মাড়গ্রামে বোমা ফেটে মৃত্যু লাল্টু শেখেরও

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget