এক্সপ্লোর

Sandeshkhali Violence: অগ্নিগর্ভ সন্দেশখালি, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা

Internet Stop Sandeshkhali : চব্বিশের লোকসভা নির্বাচনের বছরে কোনও ঝুঁকি নিতে চায় না প্রশাসন, সন্দেশখালিতে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা...

সমীরণ পাল, সন্দেশখালি,উত্তর ২৪ পরগনা: অগ্নিগর্ভ সন্দেশখালি, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। অতীতে বিজেপি নেত্রী নুপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে এর আগে উত্তাল হয়েছিল দেশ। যার আঁচ এসে পড়েছিল পশ্চিমবঙ্গেও। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল হাওড়ার বিস্তীর্ণ এলাকা। দফায় দফায় জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা চলেছিল। চলেছিল রেল অবরোধও। ওই পরিস্থিতিতে হাওড়া গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল প্রশাসন।  যাতে গুজব না ছড়ায়, নতুন করে অশান্তি না বাধে সেকারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল নবান্ন।

বাইশ সালের মাঝামাঝির ঘটনা। তবে হিংসা এড়াতে ইন্টারনেট পরিষেবা অতীতে আরও একাধিক জায়গায় বন্ধ করা হয়েছিল এ রাজ্যে। রাজ্যের থেকে বাইরে বেরিয়ে তাঁকালে সেই তালিকায় প্রথমেই নাম আসে কাশ্মীর, মণিপুর-সহ আরও একাধিক জায়গা। তেইশ পেরিয়ে এবার চব্বিশের লোকসভা নির্বাচনের বছর। আর এহেন সময় কোনও ঝুঁকি নিতে চায় না প্রশাসন। অগ্নিগর্ভ সন্দেশখালি, তাই এবার সেখানেও বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা (Internet Service)। বিকেল ৪.১৫ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সেখানে।

সন্দেশখালির ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল স্বেচ্ছাসেবী সংস্থা। কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইনজীবীরা। সন্দেশখালিতে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই অভিযোগ পেয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে ওই স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সন্দেশখালি পরিদর্শন করে রিপোর্ট তৈরি করবে এই কমিটি। এই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হবে বলে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে। 

সন্ত্রস্ত সন্দেশখালিতে জ্বলছে প্রতিরোধের আগুন। গন্ডগোল থামাতে এবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হল। গতকাল রাত সাড়ে ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে বসিরহাট জেলা প্রশাসন। এর ফলে ওই সমস্ত এলাকায় কোনও জমায়েত করলেই পুলিশ গ্রেফতার করবে। সকাল থেকে ধামাখালি থেকে সন্দেশখালি যাওয়ার রাস্তায় চলছে পুলিশের নাকা তল্লাশি। টোটোয় চড়ে মাইকেও প্রচার চালাচ্ছে পুলিশ। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। গোটা এলাকা পুলিশে ছয়লাপ।

আরও পড়ুন, অনুব্রতর জন্য মহাযজ্ঞ ! ৩ কুইন্টাল কাঠে ২৫ কেজি ঘি, '১০ হাজার মানুষের সমাগম'

এদিন এলাকা পরিদর্শনে যান বারাসাত রেঞ্জের DIG সুমিত কুমার। সন্দেশখালি থানায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন DG পদমর্যাদার অফিসার সিদ্ধিনাথ গুপ্ত। এর পাশাপাশি, গতকাল জেলিয়াখালিতে তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার ভেড়ির অফিস, বাড়ি, পোলট্রি ফার্মে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। 

 

 

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget