এক্সপ্লোর

Jalpaiguri News: চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ, জন বার্লার বাড়ির বাইরে ধর্নায় মন্ত্রী মলয়

Moloy Ghatak: শনিবার সকালে প্রথমে, জন বার্লার বানারহাটের লক্ষ্মীপাড়ার বাড়ির সামনে ধর্নায় বসেন মলয় ঘটক ও INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়।

রাজা চট্টোপাধ্যায় ও অরিন্দম সেন: জানুয়ারি মাসের পর মার্চ। চা শ্রমিকদের জন্য পাঁচ দফা দাবিতে লাগাতার ধর্না-অবস্থানে বসেছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা এবং মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)।

পাঁচ দফা দাবি নিয়ে লাগাতার ধর্না-অবস্থান

শনিবার সকালে প্রথমে, জন বার্লার (John Barla) বানারহাটের লক্ষ্মীপাড়ার বাড়ির সামনে ধর্নায় বসেন মলয় ঘটক ও INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। সেখান থেকে প্রশ্ন তোলা হয়, গতবছর কেন্দ্রীয় বাজেটে চা শ্রমিকদের জন্য বরাদ্দ হাজার কোটি টাকা কোথায় গেল? (Jalpaiguri News)

এ ছাড়া, চা শ্রমিকদের পিএফ প্রদান, চা শ্রমিকদের অবসরের বয়স বৃদ্ধি, শ্রমিক-সন্তানদের জন্য স্কলারশিপ চালু-সহ পাঁচ দফা দাবিতে সুর চড়ান মলয় ঘটক। তিনি জানান, আন্দোলন চলছে। আগামীতে বিভিন্ন চা বাগানে আন্দোলন হবে। 

আরও পড়ুন: Suvendu on Kaustav: 'কংগ্রেসকে প্রতিদান মমতার', কৌস্তভের গ্রেফতারিতে প্রতিক্রিয়া শুভেন্দুর

এ দিন এবিপি আনন্দের মুখোমুখি হয়ে মলয় বলেন, "আন্দোলন চলবে। শ্রমিকদের বোঝালাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৩২টি প্রকল্পের কথা। বিজেপি নেতার বাড়ি দেখছেন, পাশেই শ্রমিকদের বাড়ি দেখছেন। তফাতটা বুঝতে পারছেন! সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"

এ নিয়ে পাল্টা জবাব জন। তিনি বলেন, "দাবি আমার মন্ত্রালয়ে কি লিখিতভাবে পাঠিয়েছে? এই আন্দোলনের কোনও যুক্তি নেই। এদের কাছে তথ্য নেই, এজেন্ডা নেই। মানুষকে ভুল বোঝায়। আগে কেন্দ্রের কোটি কোটি টাকার হিসেব দাও। আমরা টাকা দিলে সেই টাকা কি শ্রমিকদের কাছে পৌঁছবে? যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় আন্দোলন করছে, অযোগ্যদের টাকা ফেরত দিক। চুরি করে বাঁচার জন্য এসব করছে। রাজ্য সরকার কোনও সহযোগিতা করছে না। মালিকদের এগেনস্টে এফআইআর হয়েছে, পুলিশ গ্রেফতার করছে না। থানায় গিয়ে ধর্না দিক।"

পাঁচ দফা দাবি নিয়ে সুর চড়ান মলয় ঘটক

পাশাপাশি এ দিন, মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া লঙ্কা পাড়া রোডে বিধানসভার মুখ্য সচেতক ও মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার বাড়ির কাছে বিক্ষোভে সামিল হন মলয় এবং INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। যদিও বাড়িতে ছিলেন না মনোজ টিগ্গা। আন্দোলনকারীরা জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ির সামনে সোমবার পর্যন্ত ছ'দিন ধরে চলবে ধর্না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget