এক্সপ্লোর

Durgapur Steel Plant: দাদাগিরি বরদাস্ত নয়, বার্তা দিয়ে ৭ জন শ্রমিক নেতাকে বহিষ্কার INTTUC-এর

দাদাগিরি বরদাস্ত নয়! পঞ্চায়েত ভোটের মুখে, ফের এই বার্তা দিল তৃণমূল। দুর্গাপুর স্টিল প্লান্টের (Durgapur Steel Plant)  ৭ জন শ্রমিক নেতাকে বহিষ্কার করল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC.

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর ইস্পাত কারখানায় (Durgapur Steel Plant) দাদাগিরির অভিযোগে, ৭ জন শ্রমিক নেতাকে বহিষ্কার করল INTTUC. দলের সঙ্গে আছি, থাকব, বিতর্ক উস্কে দিয়ে বললেন বহিষ্কৃত তৃণমূল নেতা (TMC Leader)। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম (CPM), বিজেপি (BJP)।

ফের বার্তা তৃণমূলের: দাদাগিরি বরদাস্ত নয়! পঞ্চায়েত ভোটের মুখে, ফের এই বার্তা দিল তৃণমূল। দুর্গাপুর স্টিল প্লান্টের (Durgapur Steel Plant)  ৭ জন শ্রমিক নেতাকে বহিষ্কার করল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC. সাংবাদিক বৈঠক করে বহিষ্কৃতদের নামও ঘোষণা করলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুর স্টিল প্লান্টে দাদাগিরির অভিযোগ: বহিষ্কার করা হয়েছে, শেখ শাহাবুদ্দিন, শেখ আতাহার, শেখ আজিমুদ্দিন, সুখেন্দু চট্টোপাধ্যায়, শুভাশিস চট্টোপাধ্যায়, শেখ মানিক এবং শেখ রাজুকে। নেতৃত্বের দাবি, এঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্গাপুর স্টিল প্লান্টে দাদাগিরির অভিযোগ আসছিল । 

INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, এই সাতটি নাম আমরা পরিষ্কারভাবে ওখানে জানিয়ে দিয়েছি, এদের সঙ্গে  INTTUC-র কোনও সম্পর্ক নেই। শেখ রাজু ছাড়া বাকিরা INTTUC-র কোনও কমিটিতে ছিলেন না। আর শেখ রাজু কমিটিতে ছিলেন, তাঁকে অপসারণ করা হয়েছে । যদিও বহিষ্কৃতদের তরফে দাবি করা হয়েছে, তাঁরা তৃণমূলে ছিলেন, তৃণমূলেই থাকবেন । 

দুর্গাপুর স্টিল প্লান্টের (Durgapur Steel Plant) বহিষ্কৃত INTTUC নেতা শেখ শাহাবুদ্দিন বলছেন, আমরা তৃণমূল শুরু করেছিলাম মমতাকে দেখে। সিপিএমের (CPM) দীর্ঘদিনের অত্যাচারের আন্দোলনে দিদির সঙ্গী হয়েছিলাম । আমরা ছিলাম, আছি, থাকব । হয়ত রাজ্য সভাপতির কাছে কেউ মেসেজ করতেই পারে । কারণ চক্রান্ত তো হতেই পারে । আমাদের সকলের কাছেই বৈধ কাগজ আছে। বৈধভাবেই আমরা নেতৃত্ব দিয়ে আসছি ।

কটাক্ষ বিরোধীদের: তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠন যখন DSP-র সাত নেতাকে বহিষ্কার করে শুদ্ধকরণের বার্তা দিতে চাইল, তখন তা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (bjp) ও সিপিএম (CPM) । 

এক বছর আগে, হলদিয়ায় এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে, INTTUC-র দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ । পরে তাঁদের সাসপেন্ডও করে নেতৃত্ব । এবার DSP-তেও ৭ নেতাকে বহিষ্কার করল INTTUC.

আরও পড়ুন: Paschim Medinipur:সাড়ে তিন মাস টানাপড়েনের পর অবশেষে খড়গপুর পুরসভার প্রধান কল্যাণী ঘোষ

সেরা শিরোনাম

Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget