এক্সপ্লোর

I-PAC-এ ED-তল্লাশিতে তুলকালাম, সুপ্রিম কোর্টে গেল ED, কার কার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ?

এই মামলায় পার্টি করা হয়েছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও পার্টি করা হয়েছে DGP, কলকাতার CP ও IPS প্রিয়ব্রত রায়কে।

সৌভিক মজুমদার, কলকাতা : ED-তল্লাশিতে তুলকালামের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ED। দায়ের করা হল জোড়া পিটিশন । একটি পিটিশন দাখিল করা হয়েছে ED-র তরফে। অন্য পিটিশন দাখিল করেছেন ED-র ৩ অফিসার। তাঁদের নাম, নিশান্ত কুমার, বিক্রম এহেলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা । এই মামলায় পার্টি করা হয়েছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও পার্টি করা হয়েছে DGP, কলকাতার CP ও IPS প্রিয়ব্রত রায়কে।

আবেদনে ইডি জানিয়েছে, তল্লাশিতে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে। ৩ ED অফিসারের অভিযোগ, মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনের শীর্ষ স্তর থেকে বাধা দেওয়া হয়েছে তল্লাশিতে। ইডি আগেই আবেদন করে, CBI, FIR করে, গোটা ঘটনার করার  আবেদন জানিয়েছেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়, পুলিশ আধিকারিক-সহ যারা ঘটনার সময় ছিলেন, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখার আবেদন করেছে ED।  

ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ED আধিকারিক ও CRPF-এর বিরুদ্ধে, শেক্সপিয়র সরণি থানা ও বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ৩টি FIR দায়ের করা হয়েছে। শেক্সপিয়র সরণি থানার দু'টি FIR-এর মধ্যে একটি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে, অন্যটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে, বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও ১টি FIR দায়ের হয়। অন্যদিকে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও গেছে ED । ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও, যাতে এই মামলায় কোনও নির্দেশ দেওয়ার আগে রাজ্যের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট।এখন দেখার ইডির পিটিশনে কী পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। এদিকে, ইডি এবং তৃণমূল দু'পক্ষ হাইকোর্টে মামলা করেছে। জোড়া মামলার শুনানি রয়েছে ১৪ জানুয়ারি।  

প্রতীক জৈনের আবাসনে পুলিশ                     

এদিকে আবার প্রতীক জৈনের আবাসনের বাসিন্দাদের তলব করেছে পুলিশ। প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের প্রতিবেশীদেরও তলব করেছে পুলিশ। 
৮ জানুয়ারি আইপ্য়াক কর্ণধারের বাড়ি ও অফিসে ED-র তল্লাশিতে তুলকালামের ঘটনায় ইতিমধ্যেই কেয়ারটেকার, নিরাপত্তারক্ষী সহ ৩ জনকে তলব করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। প্রতীক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করে পুলিশ। 'অভিযানের দিন রেজিস্টার বুকে ED আধিকারিকেরা কি নাম লিখিয়েছিলেন?' খতিয়ে দেখতে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।                         

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget