এক্সপ্লোর

Sandeshkhali ISF Protest : 'শবে বরাতের রোজার মধ্যেই গ্রেফতার, হয়নি ইফতারও' ISF নেত্রীর মুক্তির দাবিতে ধুন্ধুমার বসিরহাটে

ISF leader Ayesha Bibi arrested in Sandeshkhali : 'বলা হয়, তুমি বাড়ি ফিরে এসে ইফতার করবে। কিন্তু তাঁকে থানায় ডেকে নিয়ে গিয়ে ইফতার পর্যন্ত করতে দেওয়া হয়নি' আয়েশার মুক্তির দাবিতে সরব ISF কর্মীরা

সুকান্ত মুখোপাধ্যায়, বসিরহাট :  চলতি মাসের ২৫ তারিখ  সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হয় ISF নেত্রী আয়েশা বিবিকে। দলীয় নেত্রীর গ্রেফতারের প্রতিবাদে বুধবার বসিরহাট মহকুমা আদালতের সামনে বিক্ষোভ দেখায় ISF। 

২৫ তারিখ সকালে তাঁকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। তারপর তাঁকে ৩ দিন পুলিশি হেফাজত দেওয়া হয়। পুলিশের দাবি, সন্দেশখালিতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে ইন্ধন রয়েছে মিনাখাঁর বাসিন্দা এবং ISF-এর মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্য আয়েশা বিবির। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বসিরহাট মহকুমা আদালতের সামনে নেত্রীর মুক্তির দাবিতে সরব হন দলীয় কর্মীরা। এক আইএসএফ কর্মী জানান, আয়েশা বিবি রোজা রেখেছিলেন। সেই অবস্থায় তাঁকে ডেকে আনা হয়। বলা হয়, তুমি বাড়ি ফিরে এসে ইফতার করবে। কিন্তু তাঁকে থানায় ডেকে নিয়ে গিয়ে ইফতার পর্যন্ত করতে দেওয়া হয়নি। মুসলিম ধর্মাবলম্বীরা শবে বরাতের আগে রোজা রাখেন। তিনিও সেই রীতিই পালন করছিলেন। 

বুধবার ISF সমর্থকরা দাবি করেন, প্রার্থনার দিন শবে বরাতের আগে পুলিশ গ্রেফতার করে আয়েশা বিবিকে। সন্দেশখালির ঘটনায় মিথ্যা মামলায়  ফাঁসানো হয়েছে ISF নেত্রী আয়েশা বিবিকে। দাবি করে তাঁর মুক্তির দাবিতে সরব হন  দলীয় কর্মী, সমর্থকরা। মঙ্গলবার সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূরে সায়েন্স সিটির কাছে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করে পুলিশ। কেন গ্রেফতার করা হল, এই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ISF বিধায়ক। নৌশাদ প্রশ্ন করেন, ' কীসের ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী? বাংলায় স্বৈরতন্ত্র চলছে। ' ১৪৪ ধারা লঙ্ঘনের যুক্তি দেখিয়ে নৌশাদকে আটকানো হলেও, পরে পুলিশ জানায়, CRPC-র ১৫১ ধারায় গন্ডগোলের আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে। 

এর আগেও সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বসিরহাটে মিছিল করেন ISF-এর কর্মী, সমর্থকরা।  ১৭ ফেব্রুয়ারি বসিরহাটের টাউন হল থেকে মিছিল শুরু হয়। শেখ শাহজাহানের গ্রেফতারি এবং সন্দেশখালিতে ঢুকতে দেওয়ার দাবি জানানো হয় মিছিল থেকে। 

এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহ। তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার ও ব্লক সভাপতি শিবু হাজরাকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে ৫২ দিন ধরে অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। 

আরও পড়ুন :           রোদ ঝলমলে আকাশ, সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস

 

 

 

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget