এক্সপ্লোর

Nausad Siddiqui:ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হব বলতেই ISF কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল: নৌশাদ

Diamond Harbor: 'ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হব ঘোষণা করতেই আইএসএফ কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল', চাঞ্চল্যকর দাবি আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির।

উজ্জ্বল মুখোপাধ্যায়, ভাঙড়: 'ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হব ঘোষণা করতেই আইএসএফ কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল', চাঞ্চল্যকর দাবি আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির (ISF MLA Nausad Siddiqui On TMC Threat)। বললেন, 'অভিষেকের বিরুদ্ধে যাতে প্রার্থী না হই, সে জন্য আমার পরিবারকেও ম্যানেজ করার চেষ্টা করছে তৃণমূল। তবে আমাকে সামনাসামনি কেউ এসে বলেনি।' আইএসএফ বিধায়কের বক্তব্য, 'ডায়মন্ড হারবার মডেলের পিছনে যেটা আসল ছবি, সেটা প্রকাশ্যে আনা দরকার। সেজন্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেছি।'

কী বললেন?
আইএসএফ বিধায়কের বক্তব্য, 'আগেই বলেছি, দল অনুমোদন করলে আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করব।' ইতিমধ্যে জনসভাও করেছেন সেখানে। নৌশাদের কথায়, 'ডায়মন্ড হারবার মডেল বলে যেটা দেখায়, তার পিছনে কী রয়েছে সেটা প্রকাশ্য়ে আনা দরকার।' এর পরই তাঁর সংযোজন, কর্মীদের ভয় দেখানোর পাশাপাশি এমন করা হয়েছে যাতে জনসভায় কেউ আসতে না পারেন। তার পরও জনসভায় বহু মানুষ সেখানে এসেছেন। তাঁর আরও দাবি, যেভাবে ভুয়ো মামলা দেওয়া হচ্ছে, তা দেখে কর্মী-সমর্থকদের স্পষ্ট বার্তা দেওয়া হয় যে মিটিং বা মিছিলে বেশি আসার প্রয়োজন নেই। তবে আইএসএফের 'নীরব ভোটার' যে অনেকেই রয়েছেন, সে ব্যাপারে আশাবাদী নৌশাদ। এর আগে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁকে নানা প্রলোভন দেখানো হয়েছিল বলে অভিযোগ আনেন আইএসএফ বিধায়ক। এবার দলীয় কর্মীদের হুমকির অভিযোগ।

কী দাবি?
গত কয়েক মাস থেকেই খবরের শিরোনামে থেকেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। গত নভেম্বরে, যেমন নৌশাদ সিদ্দিকি এই লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করার পর বর্তমান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'অনেকে ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছে, দাঁড়াক, এটাই গণতন্ত্র।' সঙ্গে আরও বলেছিলেন, 'মাথা নত করলে মানুষের কাছে করব, বহিরাগতদের কাছে নয়। ধর্মে ধর্মে বিভেদ, মানুষের টাকা আটকে রাখা জনপ্রতিনিধির কাজ নয়। টাকা নিয়ে সেটিং করাও জনপ্রতিনিধির কাজ নয়, মানুষের পাশে থাকাটাই কাজ...।' এর পর ডায়মন্ড হারবার রাজ্যের সেরা 'শান্তিপূর্ণ পুলিশ জেলা'র স্বীকৃতি পেলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় 'ডায়মন্ড হারবার মডেল' ক্যাপশন দিয়ে একটি ভিডিও শেয়ার করেন তিনি। যাতে কোথাও পুলিশের সামনে জখম ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, ঘাড়ের নীচে ক্ষত চোখে পড়ছে, রক্তে ভেজা শরীরও বোঝা যাচ্ছে। তাঁর উপর হামলা হয় বলেও অভিযোগ ওঠে। এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ঘোষণা হতেই আইএসএফ কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ আনলেন নৌশাদ সিদ্দিকি।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget