এক্সপ্লোর

Naushad Siddiqui: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ২৫ মিনিট বৈঠক, 'কবে তৃণমূলে যোগ দিচ্ছেন ?' উত্তরে যা বললেন নওশাদ...

Mamata Banerjee: সূত্রের খবর, ISF বিধায়ককে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

কলকাতা : মুখ্যমন্ত্রীর কাছে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিন বিকেল সাড়ে ৪টায় নবান্নে পৌঁছে যান নৌশাদ। সাড়ে ৫টায় তাঁদের সাক্ষাৎ হয়। প্রায় ২৫ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নওশাদ। মুখ্যমন্ত্রীর কাছে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ জানিয়েছেন আইএসএফ বিধায়ক, এমনই জানিয়েছেন তিনি। সূত্রের খবর, ISF বিধায়ককে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেরিয়ে নওশাদ বলেন, "আড়াই বছর ভাঙড় পঞ্চায়েত সমিতি-১, ভাঙড় পঞ্চায়েত সমিতি-২ আমার কাজকে নিয়ে শুধু টাইম কিল করেছে। জেলা থেকে একটা অর্ডার করেছে, যেখানে এডিএম(ডেভেলপমেন্ট)-এর সই আছে। তারা আমার কাজটা আবার সেই পুনরায় পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে। আবার তাকে দিয়েছে। আমার সঙ্গে কোনওরকম আলোচনা, জিজ্ঞাসাবাদ না করেই। যত সময় ইউসি দেওয়া হয় না। আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে। ওখানে নেমপ্লেট আসেনি যে, আমার ওটা বিধায়ক তহবিলের কাজ...। সর্বোচ্চ জায়গায় এসেছি। এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয়, তাহলে আর কিছু বলার নেই। তাহলে আমি বলে যাচ্ছি, আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে ...৩ কোটি টাকা খরচ করার ক্ষমতা আমার আছে, সেই টাকা খরচ করব। ওদের কে নিয়ন্ত্রণ করছে সেই বিতর্কে আমি যেতে চাই না। আমার চাই কাজ। বেশিক্ষণ কথা হয়নি। যেহেতু আমায় সময় দিয়েছিল সাড়ে ৫টার দিকে। আমি আগেই চলে এসেছি। আমার যে বিষয়গুলো ছিল, সেগুলো উত্থাপন করেছি।" 

এরপরই সাংবাদিকের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কবে তৃণমূলে যোগ দিচ্ছেন ? এর উত্তরে নওশাদ বলেন, "কবে তৃণমূলে যোগ দিচ্ছি ? আমার নিজের একটা পার্টি আছে। পার্টির আমি একটা চেয়ারম্যান। ৪২ দিন জেল খেটে, ১৩ খানা কেস মাথায় নিয়ে ঘুরছি।" 

এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "এসবের মধ্যে আলোচনা করার খুব সুযোগ থাকে না। এটা খুবই চিন্তার বিষয় যে, বিধায়ক তহবিলের কাজ , সেই কাজের টাকা খরচের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে ২৫ মিনিট ? মুখ্যমন্ত্রীর কাজ কি এতই কম পড়ে গেছে ? যে, মুখ্যমন্ত্রী একটা বিধায়ক তহবিলের কাজ ...সেই কারণে উনি কোনওদিন সময় পান না কারো সঙ্গে কথা বলার...এমনকী প্রয়োজনীয় ক্ষেত্রেও, সেটার জন্য হঠাৎ করে ডেকে নিলেন এবং উনিও চলে গেলেন এবং ২৫ মিনিট কথা হল এবং ঠিক আজ নির্দিষ্ট দিনেই। ধন্দটা স্বাভাবিক।  বিশেষ করে তৃণমূল রাজত্বে এই ধন্দ।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget