এক্সপ্লোর

ISKON Dol Yatra : উড়ল না ফাগ-গুলাল, দোলের দিন কৃষ্ণপ্রেমে মাতল মায়াপুরের ইসকন মন্দির

ISKON Holi : মায়াপুরে দোল খেলায় নিষেধ রয়েছে। বাইরের রং নয়, এদিন কৃৃষ্ণপ্রেমে নিজেদের রাঙিয়ে নেওয়ার পালা।

প্রদ্যোৎ সরকার, নদিয়া : দোলের ( Dol Yatra )  দিন কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন মন্দির ( ISKON Temple ) । চৈতন্য মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসেছেন।

গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা

রবিবার রাত থেকেই অধিবাসের মাধ্যমে মায়াপুরের ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা হয়। মায়াপুরে দোল খেলায় নিষেধ রয়েছে। বাইরের রং নয়, এদিন কৃৃষ্ণপ্রেমে নিজেদের রাঙিয়ে নেওয়ার পালা। সোমবার সকালে মঙ্গলারতি দিয়ে উৎসবের দিনের সূচনা হয়। দিনভর চলবে হরিনাম সংকীর্তন, বিশেষ পুজো। বিকেলে বিশেষ পুজোর মাধ্যমে শ্রী চৈতন্যের আবির্ভাব উৎসবের পরিসমাপ্তি হবে।   

দোলের শুরুর কথা

মায়াপুর ইসকন মন্দিরে রং খেলা নিষিদ্ধি ঠিকই , তবে দোল পূর্ণিমার শুভ সূচনা হয় আগে ভাগেই। সপ্তাহ দুয়েক আগে পতাকা উত্তোলনের মাধ্যমে দোল উৎসবের শুরু হয় ইসকনে। আন্তর্জাতিক ইসকন প্রধান জয়পতাকা মহারাজ উৎসবের সূচনা করেন । মায়াপুরে ১ মাস ধরে চলে নানাবিধ অনুষ্ঠান। দোলপূর্ণিমা  উপলক্ষে প্রতি বছরই দেশ ও বিশ্বের কোনা কোনা থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মায়াপুর মন্দিরে। নানারকম অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য, বিশ্বশান্তি যজ্ঞ, নৌকাবিহার, শোভাযাত্রা ইত্যাদি।  

দোলের অনুষ্ঠান

দোলে দিনভর হরিনাম সংকীর্তন সহ বিশেষ পুজাপাঠ চলবে। বিকেলে তিনটি পৃথক মঞ্চে ভগবান শ্রীচৈতন্যের জন্মের সন্ধিক্ষণে শুরু হবে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান। এই মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের ১০০ টি দেশ থেকে হাজার হাজার দেশি-বিদেশি ভক্তরা সমবেত হয়েছেন ইস্কন চত্বরে।             

দোল মানেই সবার রঙে রং মেশানোর দিন। নাচে-গানে রঙিন আনন্দে রাঙিয়ে দেওয়ার দিন। দোলের রঙে নিজেদের রাঙিয়ে নেয় সব বয়সের মানুষ। তবে মায়াপুরে ইস্কনের দোল একটু অন্যরকম। সারা দেশে গত কয়েক সপ্তাহ ধরেই চলেছে রং, পিচকিরি, আবিরের বিকিকিনি। দোল উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোনও কোনও জায়গায় সপ্তাহ খানেক ধরেই  দোলের আয়োজন চলছে। ইস্কনেও দোলের আয়োজন চলছে বেশ কিছুদিন ধরে, তবে সেই দোল একবারেই কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হওয়ার দোল।                   

আরও পড়ুন : 

ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
BJP News : ৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'
৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget