এক্সপ্লোর

CBI: ১৫০ দিন হয়ে গিয়েছে, এখনও কেন তদন্ত শেষ হয়নি? ফের প্রশ্নের মুখে সিবিআই

Court on CBI: ‘পরিকল্পিত ষড়যন্ত্রের কথা বলে জামিন না দেওয়ার আবেদন করছেন’ এমন আইন কি কোথাও আছে? সিবিআইকে প্রশ্ন করলেন বিচারক।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই (CBI)। ১৫০ দিন হয়ে গিয়েছে, এখনও কেন তদন্ত শেষ হয়নি? সিবিআইকে প্রশ্ন করলেন বিচারক। ৩৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আদালতে দাবি সিবিআই-এর আইনজীবীর।

ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই: নিয়োগ দুর্নীতি মামলায় এদিন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে আজ ফের আলিপুর আদালতে পেশ করা হয়। ধৃত সকল অভিযুক্তই এদিন জামিনের আবেদন করেন। এদিনের শুনানি পর্বে বিচারক সিবিআইকে প্রশ্ন করেন, ‘পরিকল্পিত ষড়যন্ত্রের কথা বলে জামিন না দেওয়ার আবেদন করছেন’ এমন আইন কি কোথাও আছে? উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, "যাতে কেউ প্রভাব খাটাতে না পারেন, সেটাই চাইছি, উত্তরে বললেন সিবিআই-এর আইনজীবী।'' এরপর আদালত জানতে চায়, "কেন আপনারা আবার পার্থ চট্টোপাধ্যায়দের হেফাজত চাইছেন?'' পাল্টা সিবিআইয়ের অভিযোগ, "যাঁদের প্রশ্ন করা হচ্ছে, যাঁরা আসছেন, তাঁদের উপর প্রভাব খাটানো হচ্ছে।'' আলিপুর আদালতে শুনানি শেষ, রায়দান স্থগিত।                                                                                                       

এদিনের শুনানিতে প্রশ্নের মুখে পড়ে সিবিআই। কেন দেড়শো দিন পরেও তদন্ত শেষ হয়নি সে সম্পর্কে জানতে চাওয়া হয়। CBI’এর আইনজীবী দাবি করেন, ধৃত কোনও অভিযুক্তই এখনও পর্যন্ত তদন্তে কোনওরকম সহযোগিতা করেননি। উল্টে তথ্যপ্রমাণ নষ্ট করেছেন। সমাজ চাইছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিচারক প্রশ্ন করেন, CBI বলছে, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। কিন্তু তার জন্য জামিন দেওয়া যাবে না, এটা আইনে কোথায় বলা রয়েছে? উত্তরে CBI’এর আইনজীবী বলেন, যাঁদের এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিযুক্তরা তাঁদের ওপরও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যাতে কেউ প্রভাব খাটাতে না পারেন, সেই চেষ্টাই করা হচ্ছে। এদিকে ফের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। জেলেই পার্থ (Partha Chatterjee), সুবীরেশ, কল্যাণময়রা। ১২ ডিসেম্বর পর্যন্ত জেলেই কাটাতে হবে পার্থ-সহ ৭ অভিযুক্তকে। জেলেই পার্থ, কল্যাণময়, সুবীরেশ, শান্তিপ্রসাদ, অশোক, প্রসন্ন, প্রদীপরা। 

আরও পড়ুন: CPIM: "সিপিএম করলে খুন করা হবে", বাম সমর্থকের বাড়িতে পোস্টার নিয়ে বিতর্ক!

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget