এক্সপ্লোর

Durga Puja Pandal Accident : বেপরোয়া গতি! 'নো এন্ট্রি' না মেনে ভরা-প্যান্ডেলে ঢুকে পড়ল বাস! মৃত্যুর সঙ্গে পাঞ্জা দর্শনার্থীদের

একটি নিয়ন্ত্রণহীন বাস ভিতরে ঢুকে পড়ে। বাসের গতি খুব বেশি ছিল।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দুর্গোৎসবে মণ্ডপে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বাস।
  • মত্ত চালকের কারণে প্রায় ২০ জন আহত হন।
  • বাস খালি থাকলেও বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে।
  • দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগানোর চেষ্টা করে।

উৎসবের মাঝেই বিষাদের ছায়া । ঘটে গেল বিপজ্জনক ঘটনা। মধ্যপ্রদেশের জবলপুরে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে ঘটে গেল বড় দুর্ঘটনা। বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সোজা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেল দ্রুতগতির একটি বাস। 

দুর্গাষ্টমীর সন্ধে। মণ্ডপ তখন ভিড়ে ঠাসা। বহু মানুষ মজে সেলফিতে। কেউ বা আড্ডায়। কেউ আবার পুজোতেই মন দিয়েছেন। ঠিক তখনই প্যান্ডেল দ্রুত গতিতে একটি বাস ঢুকে পড়ে। চালক হঠাৎ বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।  লোকজনে ভরা মণ্ডপে ঢুকে পড়ে বাসটি।  এই দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। অভিযুক্ত বাস চালকও গুরুতর আহত হয়েছেন বলে খবর। 

জব্বলপুরের কালেক্টর রাঘবেন্দ্র সিং জানিয়েছেন যে দুর্ঘটনার সময় বাস চালক মত্ত অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তে এই তথ্য জানা গিয়েছে। ‘নো এন্ট্রি’ বোর্ড থাকা সত্ত্বেও চালক বাসটিকে শহরের ভিতরে নিয়ে এসেছিলেন। তারপর সিহোরা-র কাছে গৌরী চৌরাস্তার কাছে একটি দুর্গা মণ্ডপে বাসটি ঢুকে পড়ে।

পুলিশকর্মীও আহত

কালেক্টরের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ২০ জন আহত হয়েছেন। ওই প্যান্ডেলে ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন একজন পুলিশকর্মীও আহত হয়েছেন। সৌভাগ্যবশত, বাসটি খালি ছিল এবং তাতে কোনও যাত্রী ছিল না। মত্ত চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

মণ্ডপে পুজো চলছিল, বাস চালায় ধ্বংসলীলা

প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাত প্রায় ১০.০০টায় মণ্ডপে পুজো চলছিল। তখনই একটি নিয়ন্ত্রণহীন বাস ভিতরে ঢুকে পড়ে। বাসের গতি খুব বেশি ছিল। জানা গিয়েছে, মণ্ডপে ঢোকার আগে বাসটি বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও ধাক্কা মেরেছিল।          

মণ্ডপে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ                    

দুর্ঘটনায় গুরুতর আহতদের সিহোরা থেকে জব্বলপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিহোরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পরই  এলাকায় ছড়ায় উত্তেজনা। অনেকেই প্রতিবাদ জানাতে শুরু করেন। বিক্ষোভকারীরা বাসটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ অনেক চেষ্টা করে লোকজনকে বোঝাতে । অবশেষে উত্তেজনা ছড়িয়ে পড়ার আগে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget