এক্সপ্লোর

Jadavpur University BJP : 'UGC-র গাইডলাইন মানা হোক', যাদবপুরকাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের বিজেপির

Jadavpur University BJP Filed PIL: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় NIA তদন্ত চাওয়ার পাশাপাশি, UGC-র গাইডলাইন মানা হোক বলে আবেদনে উল্লেখ।

সৌভিক মজুমদার, কলকাতা : যাদবপুরকাণ্ডে NIA তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। এটি যাদবপুরকাণ্ডে পঞ্চম জনস্বার্থ মামলা। সেই সঙ্গে সোমবারই যাদবপুরকাণ্ডে  হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি ( BJP ) মুখপাত্র রাজর্ষি লাহিড়ি । এটি এই বিষয়ে  চতুর্থ জনস্বার্থ মামলা ( PIL )। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় NIA তদন্ত চাওয়ার পাশাপাশি, UGC-র গাইডলাইন মানা হোক বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। 

এর আগে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রথমটি ১৪ অগাস্টে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলাকারী ছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদনে উল্লেখ ছিল, R.K. রাঘবনের রিপোর্ট মেনে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নবাগত পড়ুয়াদের র‍্যাগিং নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিক UGC। এই মর্মে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। আবেদন মঞ্জুর করে হাইকোর্ট।

এরপর ১৬ অগাস্টে  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে  ২য় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে তৃণমূল। মামলাকারী ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি সুদীপ রাহা। UGC-র নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় এবং হস্টেলে সিসি ক্যামেরা বসানোর আবেদন করা হয়।  মামলাকারীর আবেদনে উল্লেখ ছিল, বিশ্ববিদ্যালয় এবং হস্টেল চত্বরে কোথাও যেন অন্ধকার না থাকে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সবার জন্য ডিজিটাল পরিচয় পত্রের ব্যবস্থা, ঢোকার সময় ব্যাগ পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও, প্রাক্তনী এবং বহিরাগতদের জন্য আলাদা রেজিস্টার রাখারও আবেদন জানানো হয়।

গত ১৯ অগাস্ট  যাদবপুরে পড়ুয়া মৃত্যু নিয়ে ৩য় মামলাটি হয়।  হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন প্রাক্তন ছাত্র ও গবেষক অভ্র সেন। তিনি আবেদন করেন যাতে এই মামলায় CBI, NIA, NCB-কেও যুক্ত করা হয়। 

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় জোরকদমে চলছে তদন্ত। ধৃতদের জেরা করে উঠে এসেছে ১১ জনের নাম, খবর পুলিশ সূত্রে। ওইদিন তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে পুলিশকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ধৃত জয়দীপ ঘোষ। খবর পুলিশ সূত্রে। তাদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরও বয়ান নিতে চায় পুলিশ।               

আরও পড়ুন : যাদবপুরকাণ্ডে পুলিশের স্ক্যানারে এক পড়ুয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট, কী তথ্য জানা গেল?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Debraj Chakraborty: দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর,
দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর, "অভিষেকেরও ঘনিষ্ঠ হওয়ার সুবাদে.."
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
Toy Train: দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget