এক্সপ্লোর

Jadavpur University Student Death : যাদবপুরকাণ্ডে পুলিশের স্ক্যানারে এক পড়ুয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট, কী তথ্য জানা গেল?

JU Student Death : যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে পুলিশের  স্ক্যানারে এসেছে এক পড়ুয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: যাদবপুরকাণ্ডে তন্ন তন্ন করে সূত্র খুঁজছে পুলিশ। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা ১১ জনের নাম। ওইদিন তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে পুলিশকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ধৃত জয়দীপ ঘোষ। এরই মধ্যে পুলিশের  স্ক্যানারে এসেছে এক পড়ুয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট।

হোয়াটসঅ্যাপে চ্যাটে কী তথ্য?

কী ঘটেছিল ওই রাতে? তা জানতে ইতিমধ্যেই ধৃতদের আলাদা আলাদা করে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। এছাড়া হস্টেলের এক আবাসিক ছাত্রের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ৯ অগাস্ট রাতে নদিয়ার হতভাগ্য পড়ুয়ার সঙ্গে ঠিক কী হয়েছিল তা নিয়ে ওই ছাত্র হোয়াটসঅ্যাপে চ্যাট করেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কী কথোপকথন হয়েছিল, তা জানতেই রবিবার রাতে ওই পড়ুয়ার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার সেই চ্যাট থেকে কী চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, তারই অপেক্ষা। 

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ধৃত জয়দীপ ঘোষকে জেরা করে পুলিশ আরও ১১ জনের নাম জানতে পেরেছে বলে খবর। পুলিশ সূত্রে খবর,  তাদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরও বয়ান নিতে চায় পুলিশ। কে এই জয়দীপ ? যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনী জয়দীপ ঘোষ বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত প্রভাবশালী ছিলেন বলে জানা গিয়েছে। ধৃতদের জেরা করে এই তথ্য জানতে পেরেছে পুলিশ। ২০২১-এর পাস করা জয়দীপ ২০১৯-’২০ সালে আর্টসের ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়িয়ে হেরে যান। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা জয়দীপ বর্তমানে বিক্রমগড়ে ভাড়াবাড়িতে থাকতেন। 

এর পাশাপাশি, সোমবার থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বভার নিতে চলেছেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। ঘুরে দেখেন ক্যাম্পাস। পড়ুয়া মৃত্যুর ঘটনায় যে গাফিলতি ছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না, তা তিনি ইতিমধ্যেই স্পষ্ট করে দেন নতুন অন্তর্বর্তী উপাচার্য। যদিও সঙ্কটকালীন পরিস্থিতিতে তাঁর নিয়োগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

অন্যদিকে সোমবারই যাদবপুরকাণ্ডে ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করে রাজ্য মানবাধিকার কমিশন। সূত্রের খবর, ডিনের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন রাতে ফোন পেয়ে তিনি কী করেছিলেন। কাকে ফোন করেছিলেন এবং কী ব্যবস্থা নিয়েছিলেন।  

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশের অভিযোগ, অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শাখা সংগঠন, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের রাজ্য কমিটির সভাপতি। এই প্রেক্ষাপটে তৃণমূলের অভিযোগ, যাদবপুরের এই সঙ্কটকালে বিজেপির অনুগত ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget