এক্সপ্লোর

Jadavpur University: 'দায়ী রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ' দ্রুত তদন্ত শেষের দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

JU Student Death: দোষীদের শাস্তি ও দু'সপ্তাহের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

কলকাতা: যাদবপুরের ছাত্র মৃত্যুুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। মৃত্যুতে জোরাল হয়েছে র‍্যাগিং তত্ত্ব। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও বেশ কয়েকজনকে। এবার এই ঘটনায় রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। 

তোলপাড় রাজ্য রাজনীতি: দোষীদের শাস্তি ও দু'সপ্তাহের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এদিন তিনি বলেন, "এ পরিবেশের জন্য দায়ী রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসি (UGC) গাইডলাইন মানা হয়নি। শিক্ষা রাজ্য সরকারের দায়িত্ব। আমি আশা করব, জন সাধারণের কাছে ক্ষমা চাইবে রাজ্য সরকার।''

যাদবপুরের (Jadavpur University) ছাত্র মৃত্যুর প্রতিবাদে, সোমবার যেন মিছিল নগরীতে পরিণত হল তিলোত্তমা। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সোমবার একাধিক মিছিল বের হয়। ওঠে র‍্যাগিং-বন্ধের দাবি। এদিন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করেন তৃণমূলপন্থী পড়ুয়া, গবেষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মচারীরা। মিছিল যায় ঢাকুরিয়ায়। এখানে তারা যোগ দেয় তৃণমূল ছাত্র পরিষদের মিছিলের সঙ্গে। এদিকে, সোমবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতর অরবিন্দ ভবনের সামনে ছাত্র সংগঠন আইসার তরফে তৃণমূল-বিরোধী স্লোগান দেওয়া হয়। তাতে, সাময়িক উত্তেজনা ছড়ায়। যাদবপুরের ঘটনার প্রতিবাদে এদিন, যাদবপুর থানা থেকে এইট-বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে এসএফআই। ক্যাম্পাসের ভিতরে মিছিলের পাশাপাশি, কলেজস্ট্রিটে রাস্তা অবরোধ করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের সদস্যরা। নদিয়ায় নিহত ছাত্রের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে এদিন অবস্থান বিক্ষোভ করে AIDSO।

এদিকে এই মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, সিনিয়রদের সঙ্গে আলাপ-পর্বের গোটাটাই ভিডিও তুলে রাখা হত। প্রথম বর্ষের পড়ুয়ার মানসিক নির্যাতনের সময়েও ভিডিও করা হচ্ছিল বলে তদন্তকারীরা জেনেছেন। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী ও দুই পড়ুয়া মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তর মোবাইল ফোন পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে। পুলিশ সূত্রে খবর, ভিডিও তুলে ছাত্রের মৃত্যুর পর তা মুছে দেওয়া হয়েছিল কি না, জানতেই ফরেন্সিক পরীক্ষা করা হবে। ভিডিয়ো তোলার বিষয়টি প্রথম বর্ষের অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। গতকাল যাদবপুর থানায় পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে ৭ জনকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত ৩ জনকেও লালবাজারে জেরা করা হচ্ছে।

আরও পড়ুন: Jadavpur University: 'সিনিয়রদের কথা না শুনলে বারান্দার রেলিং দিয়ে হাঁটানো হত' বিস্ফোরক হস্টেলের রাঁধুনি

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget