এক্সপ্লোর

Jadavpur University: 'সিনিয়রদের কথা না শুনলে বারান্দার রেলিং দিয়ে হাঁটানো হত' বিস্ফোরক হস্টেলের রাঁধুনি

Jadavpur University Update: হস্টেলের ৩ তলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়ার। আর রাঁধুনির বয়ানে প্রশ্ন উঠছে, তাহলে কি র‍্যাগিংয়ে বারান্দার পাঁচিল দিয়ে হাঁটানোর সময় পড়ে মৃত্যু?

কলকাতা: র‍্যাগিংয়ের নামে বারান্দার রেলিং দিয়ে হাঁটানো হত জুনিয়রদের? সূত্রের খবর, যাদবপুরে (Jadavpur University) ছাত্র মৃত্যুকাণ্ডে এমনই হাড়হিম করা বয়ান দিয়েছেন হস্টেলের রাঁধুনি। কীভাবে সিনিয়রদের হাতে র‍্যাগিংয়ের শিকার হতেন জুনিয়ররা, তার বিবরণও উঠে এসেছে রাঁধুনির বয়ানে। 

বিস্ফোরক বয়ান রাঁধুনির: গত সপ্তাহে হস্টেলের ৩ তলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়ার। আর রাঁধুনির বয়ানে প্রশ্ন উঠছে, তাহলে কি র‍্যাগিংয়ে বারান্দার পাঁচিল দিয়ে হাঁটানোর সময় পড়ে মৃত্যু? প্রশ্ন উঠছে, দিনের পর দিন এমন ভয়ঙ্কর র‍্যাগিং চলত, কিছুই জানত না কর্তৃপক্ষ। সব জেনেও কি চোখ বুজে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের রাঁধুনির বিস্ফোরক বয়ান ঘিরে উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর যাদবপুরের হস্টেলের রাঁধুনির বয়ান অনুযায়ী, 'সিনিয়রদের কথা না শুনলে বারান্দার রেলিং দিয়ে হাঁটানো হত। হস্টেলের বারান্দার রেলিং দিয়ে হাঁটানো হত জুনিয়রদের।'

ছাত্র মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, সিনিয়রদের সঙ্গে আলাপ-পর্বের গোটাটাই ভিডিয়োয় তুলে রাখা হত। প্রথম বর্ষের পড়ুয়ার মানসিক নির্যাতনের সময়েও ভিডিয়ো করা হচ্ছিল বলে তদন্তকারীরা জেনেছেন। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী ও দুই পড়ুয়া মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তর মোবাইল ফোন পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে। পুলিশ সূত্রে খবর, ভিডিয়ো তুলে ছাত্রের মৃত্যুর পর তা মুছে দেওয়া হয়েছিল কি না, জানতেই ফরেন্সিক পরীক্ষা করা হবে। ভিডিয়ো তোলার বিষয়টি প্রথম বর্ষের অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। গতকাল যাদবপুর থানায় পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে ৭ জনকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত ৩ জনকেও লালবাজারে জেরা করা হচ্ছে।

এই ঘটনার ৪ দিন পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে অ্যান্টি র‍্যাগিং হোর্ডিং কর্তৃপক্ষের। ইউজিসি-র প্রতিনিধিরা আসার আগে তড়িঘড়ি তৎপরতা। দিনের পর দিন চলছিল র‍্যাগিং, এতদিনে ঘুম ভাঙেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? এই ঘটনায় UGC-র স্ক্যানারে যাদবপুর বিশ্ববিদ্যালয়। র‍্যাগিং রুখতে নির্দেশিকার পরেও কেন পদক্ষেপ নয়? কোন নিয়ম মানা হয়েছে, আর কী মানা হয়নি, তা জানতে রিপোর্ট তলব করেছে UGC। পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র প্রতিনিধিদল। আর ছাত্র মৃত্যুর ৪ দিন পর এবার মেন হস্টেলে অ্যান্টি র‍্যাগিং হোর্ডিং পোস্টার দিল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: Train Cancel: দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল প্রচুর দূরপাল্লার ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী

ভিডিও

Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda
Brazil Team | ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম
Samik Bhattacharya | নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
RG Kar News | আর জি করকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget