এক্সপ্লোর

Jadavpur University Chaos: যাদবপুর কাণ্ডের প্রতিবাদ, পথে নাগরিক সমাজ, পড়ুয়াদের সঙ্গে পা মেলালেন ইন্দ্রানুজের বাবাও..

JU Chaos Nagarik Rally: পডু়য়াদের সঙ্গে পায়ে পা মেলান আক্রান্ত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবাও, কী বললেন তিনি

সুকান্ত মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য ও সৌভিক মজুমদার, কলকাতা: যাদবপুর কাণ্ডের প্রতিবাদে, পড়ুয়াদের ডাকে শুক্রবার মিছিলে নামল নাগরিক সমাজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবন থেকে শুরু করে এইট বি বাসস্ট্যান্ড হয়ে সোজা যাদবপুর থানা পর্যন্ত যায় এই মিছিল। মিছিলে পড়ুয়াদের সঙ্গে পায়ে পা মেলান আক্রান্ত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবাও। এদিকে নাগরিক মিছিল নিয়ে পাল্টা কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূলও।

হাসপাতালে অস্থায়ী উপাচার্য। সহ উপাচার্য ভিন রাজ্য়ে তারই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসার জন্য় সোমবারের ডেডলাইন বেঁধে দিয়েছেন যাদবপুরের পড়ুয়ারা। এরইমধ্য়ে তাদের ডাকে শুক্রবার পথে নামল নাগরিক সমাজ। বিকেল ৪টে নাগাদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবন থেকে শুরু করে এইট বি বাসস্ট্যান্ড হয়ে সোজা যাদবপুর থানা পর্যন্ত যায় এই মিছিল।

পডু়য়াদের সঙ্গে পায়ে পা মেলান আক্রান্ত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবাও। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায় বলেন,'ছাত্রদের যে দাবিগুলো, সেগুলো অত্য়ন্ত গণতান্ত্রিক দাবি। তাঁদের যে ছাত্র সংসদ নির্বাচন, সেটা অত্য়ন্ত জরুরি দাবি। অত্য়ন্ত প্রয়োজনীয় দাবি। আশা করব কর্তৃপক্ষ আলোচনার জায়গাটাকে উন্মুক্ত করুন।' নাগরিক মিছিলকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

পুর ও নগরোন্নয়মন্ত্রী  ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গণতান্ত্রিক সরকার, যে কেউ মিছিল করতেই পারে। কিন্তু যেভাবে গাড়িতে হ্যাকল করা হয়েছে, বুঝতে হবে ওঁরা ছাত্র, পাড়ার গুন্ডা নয় । সোমবারের মধ্য়ে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ আলোচনায় না বসলে কড়া পদক্ষেপের হুমকি দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  আহত ছাত্র  অভিনব বসু বলেছিলেন, আমরা একটা সময় বেঁধে দিয়েছি। সোমবার দুপুর ১ টা অবধি। যে সোমবার দুপুর ১ টার মধ্যে যদিও ওঁরা আমাদের সাথে এসে আলোচনায় না বসেন, তাহলে আমরা সম্পূর্ণভাবে অ্যাডমিন ব্লক শাটডাউন করব। অ্যাডমিন বিষয়ক যা কিছু বিশ্ববিদ্যালয়ে হয় তা স্বাভাবিকভাবেই হবে। এর মধ্য়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিলেন ১৩ মার্চ পর্যন্ত কোনও সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বা বাইরের চত্বরে আদালতের অনুমতি ছাড়া রাজনৈতিক  সংগঠন মিছিল বা সভা করতে পারবে না।

আরও পড়ুন, যাদবপুরকাণ্ডে সৌগতর নিশানায় এবার পুলিশ, 'জোর করিয়া না বলিলে আমরা কিছুই করিব না..' !

সেই সঙ্গে বিচারপতি বলেন, পুলিশকে এবিষয়ে কড়া নজর রাখতে হবে, যাতে কেউ এই অভিযোগ করতে না পারে, যে কাউকে অনুমতি দেওয়া হল, আর কাউকে দেওয়া হল না। সম্প্রতি সুলেখা মোড় থেকে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি নিয়ে টানাপোড়েনের জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি।  কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই মিছিলের রুট বদলে দেন। তিনি নির্দেশ দেন।নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানার ১০০ ইয়ার্ড আগে অবধি মিছিল করা যাবে। থানার ১০০ ইয়ার্ড আগে ব্যারিকেড দেবে পুলিশ। ৭৫০ জনকে নিয়ে, রবিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget