এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুরের হস্টেলে ফের বহিরাগত-তাণ্ডব! প্রতিবাদ করতেই মাঝরাতে..

Jadavpur University Hostel Attacked: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র-মৃত্যুর পরে সুরক্ষার আশ্বাসের পরেও তাণ্ডব, হস্টেলের কমনরুমে মদ-গাঁজার আসর, দেদার পার্টি !

পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের বহিরাগত-তাণ্ডব! হস্টেলের কমনরুমে মদ-গাঁজার আসর, দেদার পার্টি। প্রতিবাদ করলেই মাঝরাতে দরজায় লাথি। হস্টেলে ছাত্র-মৃত্যুর পরে সুরক্ষার আশ্বাসের পরেও তাণ্ডব। বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ করায় হুমকিরও অভিযোগ। সুপার থেকে উপাচার্যের দ্বারস্থ হস্টেলের বি ব্লকের বাসিন্দারা। 'আগে অভিযুক্তদের বেরও করে দেওয়া হয়েছিল',অভিযোগের সত্যতা স্বীকার করে জানালেন ডিন অফ স্টুডেন্টস। 

যাদবপুর বিশ্বিবিদ্য়ালয়ের মেন হস্টেলে ফের বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ। হস্টেলের কমনরুমে মদ-গাঁজার আসর বসিয়ে, পার্টির অভিযোগ তুলল হস্টেলের আবাসিকদের একাংশ। অভিযোগ কার্যত স্বীকার করে, পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্য়ালয়ের ডিন অফ স্টুডেন্ট। আবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়,আবার সেই মেন হস্টেল। ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে উঠল বহিরাগতের তাণ্ডবের অভিযোগ। গত বছর অগাস্টে, এই হস্টেলেই র‍্যাগিংয়ের জেরে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয় রাজ্য়ে। সেই ঘটনার এক বছর হওয়ার আগে, চলতি বছর জুলাই মাসে ফের হস্টেলে অভিযোগ ওঠে ছাত্র নির্যাতনের। এই ঘটনার কয়েক মাসের মধ্য়ে আবার বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেলে উঠল দাদাগিরির অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের সুপার এবং উপাচার্যের কাছে অভিযোগ জানাল হস্টেলের বি ব্লকের বাসিন্দারা। 

হস্টেলের আবাসিকদের একাংশের অভিযোগ, কমনরুমে বসে মদ-গাঁজার আসর। চলে দেদার পার্টি। প্রতিবাদ করলেই মাঝরাতে দরজায় মারা হয় লাথি। অভিযোগ, দাদাগিরি চালাচ্ছেন বিশ্ববিদ্য়ালয়ের কিছু প্রাক্তন পড়ুয়া। এমনকী, বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ করায় হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁদের।যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের  অভিযোগকারী পড়ুয়া বলেন, সুজয়দা মদ খেয়ে দল নিয়ে বি ব্লকের কিছি লোককে নিয়ে মাতলামি করে। ২০০৪ এর ব্য়াচ ছিল। আমাদের মেন্টাল পরিস্থিতি কারপ করে দিচ্চে। আমরা সবাই ভয় পাই।' যাদবপুরের  অভিযোগকারী পড়ুয়া আরও  বলেন,'আমাদের থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। হস্টেলে পড়ার পরিবেশ নষ্ট হয়ে য়াচ্ছে। ছাদে গিয়ে দেখি মদের পার্টি করছে। আমরা অভিযোগ জানিয়েছি আগে।' অভিযোগের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্য়ালয়ের ডিন অফ স্টুডেন্টস। 

আরও পড়ুন, 'সীমান্ত সিল করে দেওয়া হতে পারে' ! এই আশঙ্কায় আজই দেশে ফিরতে চাইছেন বাংলাদেশিরা

 যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ডিন  রজত রায় বলেন,'আমরা ভাইস চেন্সলারের কাছে অভিযোগ জানিয়েছি। ওরা প্রাক্তন। জোর করে হস্টেলে তাকতে চায়। বার করে দেওয়া হয়েছিল। ফের এসেছে। দেখা হবে য়াতে না তাকে। ছেলেটি মাদকাসক্ত। আমরা অ্য়াকশন নেব।'গতবছর যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেলে ছাত্র মৃত্য়ুর ঘটনার পর বহিরাগতদের প্রবেশ রুখতে একাধিক নির্দেশিকা জারি করা হয়। কিন্তু তার পরেও উঠল বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ।তবে কি কর্তৃপক্ষের নির্দেশিকাই সার? উঠছে প্রশ্ন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget