এক্সপ্লোর

Jadavpur University: গরহাজির উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুরঞ্জন দাসের নামে ‘নিখোঁজ’ পোস্টার

Jadavpur University Poster: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপচার্যের নামে পড়ল ‘নিখোঁজ’ পোস্টার। যা ঘিরে দেশের এই অন্যতম অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানে আরও একবার উঠল বিতর্কের ঝড়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ক্যাম্পাসে আসছেন না উপাচার্য। বাড়ি থেকে সামলাচ্ছেন কাজ। এই পরিস্থিতিতে, নিখোঁজ পোস্টার পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) উপাচার্যের নামে। এ’নিয়ে সুরঞ্জন দাস (Suranjan Das) কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, স্নাতক ও স্নাতকোত্তরের সমস্ত পরীক্ষা অফলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University)। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপচার্যের নামে পড়ল ‘নিখোঁজ’ পোস্টার। যা ঘিরে দেশের এই অন্যতম অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানে আরও একবার উঠল বিতর্কের ঝড়। বেশ কিছুদিন ধরে পরীক্ষা সংক্রান্ত আন্দোলন চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 

অনলাইন না অফলাইন, কোন পদ্ধতিতে পরীক্ষা তা নিয়ে গোটা রাজ্যের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিতর্ক ছড়িয়েছে যাদবপুরেও। আপাতত অফলাইনেই হচ্ছে যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের সিমেস্টার। সেই বিতর্কের মধ্যেই ক্যাম্পাসে টানা গরহাজির উপাচার্য। অধিকাংশ সময়ই বাড়ি থেকে সামলাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ। আর এই আবহেই যাদবপুর বিশ্ববিদ্যলয়ের দেওয়ালে পড়ল উপাচার্যের নামে নিখোঁজ পোস্টার।           

আরও পড়ুন, ব্যারাকপুরে জনপ্রিয় বিরিয়ানি দোকানে শ্যুটআউট, গুলিবিদ্ধ ক্রেতা ও বিক্রেতা

এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস কোনও মন্তব্য করতে চাননি। তবে ক্যাম্পাসে তাঁর অনুপস্থিতি নিয়ে দ্বিধাবিভক্ত শিক্ষাবিদ ও ছাত্ররা। শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, "দুঃখে হয়তো যাচ্ছেন না। ওখানে তো ঘেরাওয়ের কারণ লাগে না। অলটাইম ঘেরাওয়ের ভয়ে একজন উপাচার্য যেতে না পারেন, তার দায় পড়ুয়াদের।" 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফেটসুর ছাত্রনেতা অরিত্র মজুমদার বলেন, "আন্দোলনে ঘেরাও হয়নি, শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। উপাচার্যকে অনেকদিন দেখা যাচ্ছে না, আরও বেশি করে অনিশ্চয়তা তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে। উপাচার্য ক্যাম্পাসে না এসে দায় এড়াচ্ছেন।" 

যাদবপুর ছাড়িয়ে অফলাইন-অনলাইন পরীক্ষা বিতর্ক ছড়িয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। তৃণমূল ছাত্র পরিষদ ইতিমধ্যে শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে অনলাইন পরীক্ষার পক্ষে সওয়াল করেছে। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠনও এবছর অনলাইন পরীক্ষার পক্ষেই মত দিয়েছে। 

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ৪৮টি কলেজে স্নাতকস্তরের সমস্ত লিখিত পরীক্ষা অনলাইনে হওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনের ৫৬টি কলেজের স্নাতকস্তরের সমস্ত লিখিত পরীক্ষা এবছর হবে অনলাইনে। স্রোতের বিরুদ্ধে হেঁটে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তরের সমস্ত পরীক্ষাই হবে অফলাইনে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget