এক্সপ্লোর

Partha Chatterjee: ফের পার্থকে দেখে 'চোর চোর' স্লোগান, এবার আদালতের বাইরে

SSC Scam: ইডির পরে এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই হেফাজত কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও।

কলকাতা: ফের পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ঘিরে চোর চোর স্লোগান উঠল আদালতের বাইরে। এদিন নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) হেফাজত হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। তারপর তাকে আদালত থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন আদালত থেকে বেরনোর সময়েই তাঁকে দেখে উপস্থিত কয়েকজন সাধারণ মানুষ 'চোর চোর' বলে স্লোগান দিতে থাকেন। যতক্ষণ পার্থকে দেখা গিয়েছে ততক্ষণই অনবরত 'চোর চোর' স্লোগান দিতে থাকেন তাঁরা।

এটাই প্রথম নয়:
একসময়ে দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা। রাজ্যের মন্ত্রীও ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতিতে তিনিই গ্রেফতার হয়েছেন। তাঁকে ইডি গ্রেফতার করেছিল। সেই সময়েই ধৃত পার্থকে দেখে 'চোর চোর' স্লোগান উঠেছিল। একবার স্বাস্থ্য় পরীক্ষার জন্য ওড়িশার ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছিল পার্থকে। সেখানেও পার্থকে দেখে বিক্ষোভ হয়েছিল। 

পার্থকে জুতো:
শুধু 'চোর চোর' নয়। পার্থকে জুতো ছুড়ে মারা হয়েছিল। জোকা ইএসআই হাসপাতালে পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়ে মেরেছিলেন এক মহিলা। যদিও পার্থর গায়ে লাগেনি জুতো। নিরাপত্তা ছিল আঁটোসাঁটো । অন্যদিনের থেকে বেশিই ছিল নিরাপত্তা ব্যবস্থা। তারই মধ্যে জুতো উড়ে এসেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিকে। জোকা ইএসআই (ESI )থেকে নিয়মমাফিক মেডিক্যাল টেস্ট সেরে বেরোচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee )  হুইল চেয়ারে চড়ে। চারপাশে ঘিরে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। তার ফাঁকগলেই প্রাক্তন মন্ত্রীর দিকে জুতো ছুড়ে মেরেছিলেন এক মহিলা। তিনি সেখানে চিকিৎসার জন্যই এসেছিলেন। ক্ষোভ উগরে দেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। তিনি বলেছিলেন, ‘আমি ওঁকে জুতো মারতে এসেছি ... মেরে খালি পায়ে ঘরে যাচ্ছি। গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছেন। ওঁকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন’।

এবার সিবিআই হেফাজত:
ইডি-র পর এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত পার্থ-কল্যাণময়ের সিবিআই হেফাজত। আদালতে খারিজ হয়ে গেল জামিনের আর্জি, সিবিআই হেফাজতে গেলেন পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজত হয়েছে।

সিবিআইয়ের সওয়াল:
এ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে দাবি সিবিআইয়ের আইনজীবীর। |'এসএসসি নিয়োগ দুর্নীতি বড়সড় ষড়যন্ত্র, মাস্টারমাইন্ড পার্থ-কল্যাণময়', জানালেন সিবিআইয়ের আইনজীবী। সূত্রের খবর, এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন, 'আরও অনেক বড় অফিসার কেলেঙ্কারিতে জড়িত। ৪০০ অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছে, নিয়ম মানা হয়নি। নিয়োগ দুর্নীতিতে অনেকে জড়িত, খুঁজে বার করতে হবে।'

আরও পড়ুন: পুজোর আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৫

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget