এক্সপ্লোর

Jadavpur University: ‘ঘৃণার আগুনে পুড়িয়ে মারব’, SFI নেতার ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক যাদবপুরে

Jadavpur University: ভিডিও সামনে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তবে গোটা ঘটনা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University) উপাচার্যকে হেনস্থা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তার মধ্যেই শিরোনামে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। হুমকি বিতর্কে এবার নাম জড়াল এসএফআই নেতার (SFI Leader)।

তৃণমূল নেতাকে হুমকি বিতর্কে অভিযুক্ত এসএফআই নেতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ওই অভিযুক্ত নেতার বক্তৃতা দেওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে।

সেখানে ওই নেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘খাঁচায় বন্দি করে রাখব, দরকার হলে ছুটিয়ে মারব। সামাজিক কীটদের দেখতে পেলেই ঘিরে ধরে ছুটিয়ে মারব। ঘৃণার আগুনে তৃণমূল কংগ্রেসকে আমরা পুড়িয়ে মারব। যদি পুড়িয়ে মারতে না পারি, ইতিহাস ক্ষমা করবে না।'

আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডের মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুমকি। টিএমসিপি নেতাকে (TMCP Leader) হুমকি দিয়ে বিতর্কে এসএফআই নেতা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ও যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভিডিও সামনে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তবে গোটা ঘটনা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে হেনস্থা করার ঘটনায় ৩ দিন পর রিপোর্ট চাইল রাজ্য

অন্যদিকে, 'আলিয়াকাণ্ড থেকে নজর ঘোরানোর চেষ্টা' বলে পাল্টা কটাক্ষ করেছে এসএফআই। এখনও এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত এসএফআই নেতার।

আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি

হেনস্থার ভিডিও সামনে আসার তিন দিন পর উপাচার্যের কাছ থেকে রিপোর্ট চাইল রাজ্য সরকার। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের চিঠি গেল উপাচার্যের কাছে। ঠিক কী ঘটেছিল শুক্রবার? ঘটনার ৩দিন পরে সেই রিপোর্ট চাওয়া হল সরকারের পক্ষ থেকে। উপাচার্য জানান, তিনি চিঠি পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রীকেও।

সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডে সামনে এসেছে আরও একটি অডিও ক্লিপ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দেওয়া অডিও ক্লিপে, একজনকে বলতে শোনা যাচ্ছে উপাচার্যকে সরানোর পরিকল্পনার কথা। অডিও ক্লিপে ফিরহাদ হাকিম (Firhad Hakim), গোলাম রব্বানি ও নাদিমুল হকেরও নাম করছেন ওই ব্যক্তি। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget