এক্সপ্লোর

JU Student Death : যাদবপুরকাণ্ডে ৪ বর্তমান পড়ুয়াকে আজীবন বহিষ্কার-সুপারিশ, ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

Jadavpur University Student Death : যাদবপুরকাণ্ডে ৪ জন বর্তমান পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার, সুপারিশ তদন্ত কমিটির। ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কর্তৃপক্ষকে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ছাত্রের মৃত্যু, র‍্যাগিংকাণ্ডে (Ragging) একাধিক গ্রেফতারি, রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি, ইউজিসি-র 9UGC) ক্যাম্পাস পরিদর্শন। এর মধ্যে একটা দাবি ক্রমাগত জোরালো হয়েছে, বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ কেন কারও বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এতকিছু ঘটে যাওয়ার পরেও। অবশেষে একাধিক শাস্তির সুপারিশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির।আজীবন বহিষ্কার থেকে হস্টেল থেকে বিতাড়ন, সিমেস্টার থেকে বরখাস্ত -  বর্তমান, প্রাক্তনীদের বিরুদ্ধে একাধিক সুপারিশ করল অভ্যন্তরীণ তদন্ত কমিটি (internal investigation committee)। এখন দেখার কবে বলবৎ হয়।  

যাদবপুর র‍্যাগিংকাণ্ডে (JU Student Death) অবশেষে একাধিক শাস্তির সুপারিশ করল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সূত্রের খবর, ৪ জন বর্তমান পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র‍্যাগিংয়ের ঘটনায় যুক্ত এমন ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, এর পাশাপাশি, ২৫ জন প্রাক্তনীকে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্র মৃত্যুর ঘটনায় ৫ জন বর্তমান পড়ুয়াকে ৪টি সিমেস্টার, ১১ জনকে দুটি সিমেস্টার এবং ১৫ জনকে ১টি সিমেস্টার থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, গবেষণা শেষের পর এক ছাত্রনেতাকে আর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। যাদবপুরকাণ্ডে অভ্যন্তরীণ তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়েছে উপাচার্যর কাছে। (Jadavpur Univeristy student death) 

আরও পড়ুন : কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, অভিনেত্রী নুসরত জাহানকে তলব করল ইডি 

সপ্তাহের শুরুতেই পড়ুয়া মৃত্যুর ২৫ দিনের মাথায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসে UGC-র প্রতিনিধিদল।অরবিন্দ ভবনে একে একে ডেকে পাঠানো হয় একাধিক আধিকারিক ও অধ্যাপকদের। হস্টেল সুপারদের ডেকে তাঁদের সঙ্গেও কথা বলেন ইউজিসি প্রতিনিধিরা। 

৪ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন, অধ্যাপক শশীকলা আঞ্জারি, অধ্যাপক সঞ্জয় শ্রীবাস্তব, অধ্যাপক জয়দীপ বন্দ্যোপাধ্যায় ও বিপিন কৌশল। অরবিন্দ ভবনের দোতলায় সহ উপাচার্যের ঘরে একাধিক আধিকারিককে একে একে তলব করেন ইউজিসির প্রতিনিধিরা। । ডাকা হয় রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং মৃত ছাত্র যে বিভাগের পড়ুয়া ছিলেন তার প্রধান ও অধ্যাপকদের। এরপর UGC-র প্রতিনিধিরা জানতে চান, ইউজিসির গাইডলাইন বিশ্ববিদ্যালয়ের তরফে কতখানি মানা হয়েছে? মৃত্যুর আগে ওই পড়ুয়ার আচরণে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল কি না? 
ওরিয়েন্টেশনের দিন কী হয়েছিল? অ্যান্টি র‍্যাগিং কমিটি কী কাজ করেছে?

অন্যদিকে,  মঙ্গলবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়ার স্মৃতিতে নদিয়ার বগুলায় সরকারি হাসপাতালের নামকরণ করা হল। সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মৃত ছাত্রের মা-বাবা। তখনই তাঁদের জানানো হয়, পড়ুয়ার স্মৃতিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে। 

 

সেরা শিরোনাম

Jharkhand Road Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget