এক্সপ্লোর

Nusrat Jahan ED Summen : কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, অভিনেত্রী নুসরত জাহানকে তলব করল ইডি

Nusrat Jahan : ফ্ল্যাট বিক্রিতে প্রতারণাকাণ্ডে তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে।

প্রকাশ সিনহা,কলকাতা : অভিনেত্রী নুসরত জাহানকে ( Nusrat Jahan ) তলব করল ইডি (ED)। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে। ফ্ল্যাট বিক্রিতে প্রতারণাকাণ্ডে তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে। এছাড়া সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করেছে ইডি। 

নুসরতের বিরুদ্ধে ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ ওঠে। তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ, কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।  

অভিযোগ, রাজারহাটে বড় ফ্ল্য়াটের প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিল সংস্থা। সেই ফ্ল্য়াট তো মেলেইনি! যিনি সেই সময় ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। সেই থেকে অভিযোগের বিচার চেয়ে দরজায় দরজায় ঘুরছেন বয়স্ক মানুষরা। আর যাঁর বিরুদ্ধে অভিযোগ,  সেই নুসরত জাহানের বিলাসবহুল ফ্ল্য়াট রয়েছে দক্ষিণ কলকাতার অন্য়তম অভিজাত এলাকা পাম অ্যাভিনিউতে !  সেখানেই ইডেন ইম্পিরিয়াল আবাসনে রয়েছে নুসরত জাহানের বিলাসবহুল ফ্ল্য়াট। নুসরতের আড়াই হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট।  কিন্তু, এই ফ্ল্য়াট কেনার টাকা তৃণমূল সাংসদ নুসরত জাহান কোথা থেকে পেলেন? তা নিয়েই এখন তৈরি হয়েছে বিতর্ক।  নুসরত দাবি করেন, যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সেই সংস্থা থেকেই ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু, নুসরতের এই ঋণ নেওয়ার দাবি খারিজ করে দিয়েছেন সংস্থার এক ডিরেক্টরই!  

ফ্ল্য়াট নিয়ে প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সংসদ নুসরত জাহান নিজেকে '৩০০ শতাংশ সৎ' বলে দাবি করলেও, কলকাতা পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্টই কিন্তু অন্য কথা বলছে। সেই বিস্ফোরক নথি আসে এবিপি আনন্দর হাতে! 

রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামে একটি সংস্থা, ২০১৪-১৫ সালে ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। কিন্তু, সেই ফ্ল্যাট তৈরি হয়নি। এই অভিযোগ নিয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হন অভিযোগকারীরা। তার প্রেক্ষিতে ২০২২ সালের ২২শে ডিসেম্বর কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেন, আলিপুর আদালতের 6th জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাক আলম। চলতি বছরের ৩০ জানুয়ারি, আদালতে জমা দেওয়া, গড়িয়াহাট থানার তদন্তকারী অফিসারের রিপোর্টে বলা হয়, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। কলকাতা পুলিশের দেওয়া এই রিপোর্টে অভিযুক্ত হিসাবে নাম ছিল তৃণমূল সাংসদ নুসরত জাহানের। এরপরই, অভিযুক্তদের বিরুদ্ধে  প্রতারণা, বিশ্বাসভঙ্গ, এবং সম্মিলিত অপরাধের ধারায় মামলা হয় এবং আদালতে তরফে সমন জারি করা হয়।

জানা যায়, প্রতারণার শিকার হয়ে প্রথমে থানায় যান ক্রেতারা। অভিযোগ, সেখানে সুরাহা না হওয়ায় ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু, সেখান থেকেও কোনও পদক্ষেপ না করায় আলিপুর আদালতে মামলা করা হয়। তারপর গত অগাস্টেই  এই অভিযোগকারীদের নিয়ে ইডি-র দ্বারস্থ হয় বিজেপি।

এরপর এই মামলার ভবিষ্যত কী? সেদিকে নজর সকলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget