এক্সপ্লোর

JU Student Death: অশ্লীল শব্দের ভাবসম্প্রসারণ করতে বলা হয় মৃত পড়ুয়াকে! জানালেন যাদবপুরেরই এক সহপাঠী

Jadavpur University: প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশও।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্য়ুতে জোরাল হচ্ছে ব়্য়াগিংয়ের তত্ত্ব। আর সেই প্রেক্ষাপটেই চাঞ্চল্য়কর দাবি করেছেন মৃত পড়ুয়ার সহ-আবাসিক, প্রথম বর্ষের এক পড়ুয়া, যিনি সেই রাতের সাক্ষী। নিরাপত্তার স্বার্থে তাঁর পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। (JU Student Death)

ওই পড়ুয়ার দাবি, মৃত পড়ুয়ার সঙ্গে তিনিও একদিন গিয়েছিলেন হস্টেলের ৭৯ নম্বর ঘরে। রাত সাড়ে ৩টে পর্যন্ত সেখানে দাদাদের কাছে দিতে হয়েছিল নিজের পরিচয়। বাংলার ছাত্র হওয়ায়, অশ্লীল শব্দের ভাবসম্প্রসারণ করতে বলা হয়েছিল মৃত পড়ুয়াকে। এছাড়াও কটূক্তি শুনতে হয়েছিল বলে জানা গিয়েছে। (Jadavpur University)

প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশও। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ৮টা পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিকই ছিলেন মৃত পড়ুয়া। এর পর মেন হস্টেলের একটি ঘরে তাঁর কাউন্সেলিং হয়। সেই কাউন্সেলিংয়ে কয়েকজন পড়ুয়ার সঙ্গে হাজির ছিলেন যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীও।

আরও পড়ুন: Jadavpur University: সংগঠিত অপরাধ, মানসিক নির্যাতন! যাদবপুরে ছাত্রমৃত্যুতে গ্রেফতার আরও দুই, সৌরভকে জিজ্ঞাসাবাদেই মেলে তথ্য

পুলিশ সূত্রে খবর, এর পর হস্টেলের একদল পড়ুয়া, সঙ্গে সৌরভ-সহ-প্রাক্তনীরা মৃত পড়ুয়াকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে অভব্য আচরণ শুরু করেন। রাত যত গড়িয়েছে, ততই বেড়েছে অত্যাচারের মাত্রা। এর মধ্যেই অসহায় ওই কিশোর, কয়েকজন পড়ুয়ার সামনেই তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে যান। 

পড়ুয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও বার বার প্রশ্ন উঠছে। কিছু একটা ঘটছে বলে ফোন যাওয়ার পরও কেন কেউ খোঁজ নিয়ে দেখলেন না, সিসিটিভি ক্যামেরা ছিল না কেন, এমন একাধিক প্রশ্ন সামনে আসছে। এতকিছুর পর শনিবার পুরোপুরি ছুটির মেজাজ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। অরবিন্দ ভবনে প্রশাসনিক আধিকারিকদের ঘর খাঁ-খাঁ করছিল। সহ উপাচার্য, রেজিস্ট্রার, কেউই আসেননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফোন পেয়ে পুলিশ পৌঁছলেও, যাদপুর হস্টেলের মেন গেট খোলা হয়নি। ভিতর থেকে বন্ধ ছিল মেন গেট। মাঝরাতে হস্টেল থেকে হলুদ ট্যাক্সি বেরোতে দেখে অনুসরণ করে পুলিশ। ট্যাক্সিকে অনুসরণ করে কেপিসি হাসপাতালে পৌঁছে খোঁজ মেলে মৃত পড়়ুয়ার। তাহলে কি প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছিল, তার জন্যই কি ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে, হস্টেলে কি সেই সময় উপস্থিত ছিলেন সুপার? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, গ্রেফতার কুণাল ঘোষ
NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, গ্রেফতার কুণাল ঘোষ
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Pankaj Dutta : প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
Professor Arrested: ছাত্রীদের বারবার কুপ্রস্তাব, অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার কলেজের ভূগোল অধ্যাপক
ছাত্রীদের বারবার কুপ্রস্তাব, অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার কলেজের ভূগোল অধ্যাপক

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget