এক্সপ্লোর

JU Student Death: যাদবপুরকাণ্ডে জয়দীপ ছাড়াও ২ পড়ুয়ার বিরুদ্ধে পুলিশকে বাধাদানের অভিযোগ

Jadavpur University Student Death: সূত্রের খবর, ঘটনার দিন হস্টেলের গেটে পুলিশকে আটকে দেন প্রাক্তনী জয়দীপ ঘোষ। তাঁর সঙ্গে মনোতোষ ও দীপশেখরও ছিলেন বলে পুলিশের দাবি।

কলকাতা: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার প্রাক্তনী জয়দীপ ঘোষ ছাড়াও দুই পড়ুয়ার বিরুদ্ধে পুলিশকে বাধাদানের অভিযোগ। মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তর বিরুদ্ধে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। খুন ও সংগঠিত অপরাধের পাশাপাশি কর্তব্যরত পুলিশ কর্মীকে বাধাদানের ধারাও প্রয়োগ করতে চলেছে পুলিশ।

সূত্রের খবর, ঘটনার দিন হস্টেলের গেটে পুলিশকে আটকে দেন প্রাক্তনী জয়দীপ ঘোষ। তাঁর সঙ্গে মনোতোষ ও দীপশেখরও ছিলেন বলে পুলিশের দাবি। হস্টেলের নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে এই দুই পড়ুয়ার নাম জানতে পারেন তদন্তকারীরা। আজ আলিপুর আদালতে তোলা হবে মনোতোষ ও দীপশেখরকে। তাঁদের বিরুদ্ধে পুলিশকে বাধা দেওয়ার ধারা যুক্ত করার আবেদন জানানো হবে। 

প্রসঙ্গত, ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে জয়দীপের সম্পর্কে একাধিক তথ্য। যাদবপুরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (IR) প্রাক্তনী জয়দীপ ঘোষ, বিশ্ববিদ্যালয়ের অন্দরে যথেষ্ট প্রভাবশালী ছিলেন।২০২১-র পাস আউট জয়দীপ ২০১৯-২০২০ সালে আর্টসের ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়িয়েশেষ অবধি হেরে যান। এবার কথা হচ্ছে, পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা জয়দীপ, ঘটনার দিন কী করছিলেন যাদবপুরের হোস্টেলে ? কার থেকে তিনি খবর পেলেন, এই সব কিছু নিয়ে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর,  ওইদিন মেন হস্টেলের গেট বন্ধ করা এবং পুলিশকে বাধা দেওয়ার ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দেন জয়দীপ ঘোষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া কি র‍্যাগিংয়েরই বলি হয়েছিলেন ? অভিযোগ উঠেছিল শুরু থেকেই। এবার সেই তত্ত্বই আরও জোরাল হয়েছে। কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রেই খবর, ৯ অগাস্ট রাতে, মেন হস্টেলে যে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছিল, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে সেই চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে।সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, মেন হস্টেলে   র‍্যাগিংয়ের ঘটনা ঘটে প্রায়শই।

আরও পড়ুন, মেট্রো স্টেশনের সামনে গ্রুপ D চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

৯ অগাস্ট রাতেও ঘটেছিল। মানসিকভাবে চাপে ছিলেন ওই ছাত্র। সুপ্রিম কোর্টের নির্দেশ, ইউজিসি-র (UGC) গাইডলাইন মেনে র‍্যাগিং প্রতিরোধে পদক্ষেপ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের দাবি, অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেও মেনে নেওয়া হয়েছে যে, র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপে খামতি রয়েছে। অন্তর্বর্তীকালীন এই বিস্ফোরক রিপোর্ট জমা পড়েছে উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি প্রায় ১৪০ জনের বয়ান রেকর্ড করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget