এক্সপ্লোর

JU Student Death: স্বপ্নদীপকে নিয়ে তথ্য গোপন করছেন পড়ুয়ারা, দাবি পুলিশের, সিসিটিভি ছিল না কেন, রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

Jadavpur University: যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ৮টা পর্যন্ত সুস্থ-স্বাভাবিকই ছিল স্বপ্নদীপ।

কলকাতা:  যাদবপুরে পড়য়ার মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। সেই আবহেই রিপোর্ট তলব করল রাজ্য মানবাধিকার কমিশন। হস্টেলে কি আদৌ সিসিটিভি ত্যামেরা ছিল, না থাকলে কেন ছিল না, রিপোর্ট চেয়ে পাঠানো হল। কলকাতার পুলিশ কমিশনার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চাওয়া হল। ২৪ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্ট যদি সন্তোষজনক না হয়, তাহলে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু হবে বলে জানিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। (JU Student Death)

এদিকে, যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ৮টা পর্যন্ত সুস্থ-স্বাভাবিকই ছিল স্বপ্নদীপ। এরপর মেন হস্টেলের একটি ঘরে ওই ছাত্রের কাউন্সেলিং হয়। সেই কাউন্সেলিংয়ে কয়েক জন পড়ুয়ার সঙ্গে হাজির ছিলেন যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীও। (Jadavpur University)

পুলিশ সূত্রে খবর, এরপর হস্টেলের একদল পড়ুয়া, সঙ্গে সৌরভ-সহ-প্রাক্তনীরা স্বপ্নদীপকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করে অভব্য আচরণ শুরু করেন। রাত যত গড়িয়েছে, ততই বেড়েছে অত্যাচারের মাত্রা। এর মধ্যেই অসহায় স্বপ্নদীপ, কয়েকজন পড়ুয়ার সামনেই তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে যান।

আরও পড়ুন: Jadavpur University Student Death : হস্টেলে রীতিমতো প্রভাবশালী সৌরভ, সঙ্গে ছিল আরও একজন ! পুলিশ আর কী কী জানতে পারল?

পুলিশের দাবি, জেরায় সৌরভ-সহ কয়েকজন পড়ুয়া তথ্য গোপন করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। স্বপ্নদীপের পরিবারকে যতটা সহযোগিতার কথা তাঁরা বলছেন, তাঁদের ভূমিকা আদৌ তা ছিল না বলে তদন্তকারীরা মনে করছেন। আজও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সৌরভ ছাড়াও স্বপ্নদীপের তিন জন রুমমেট এবং ভিন্ রাজ্যের এক পড়ুয়ার কথায় অসঙ্গতি রয়েছে
বলে পুলিশের দাবি। 

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় থেকে ফিরে তিনদিনে দু’বার হস্টেলে নিজেকে সিনিয়রদের কাছে পরিচয় করাতে হয়েছিল স্বপ্নদীপকে। কী ঘটেছিল সেই আলাপ পর্বে? কারা ছিল প্রথম বর্ষের পড়ুয়ার পরিচয়-পর্বে? এমন কী ঘটেছিল, যার পরিণতি এত মর্মান্তিক ও ভয়ঙ্কর হল? বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রাক্তনী ও সিনিয়ররা কেন নাম-পরিচয় জানার চেষ্টা করছিলেন? কীভাবে তা জানতে চাওয়া হয়? স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

শুক্রবার গতকাল গভীর রাত পর্যন্ত ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে জেরা করা হয়। কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা জানতে আজও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ সূত্রে খবর, স্বপ্নদীপকে যাঁরা পরিচয় করানোর নামে উত্যক্ত করেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন সৌরভ। তবে তিনি একা নন, ওই দলে ছিলেন আরও কয়েক জন। পুলিশ জানতে পেরেছে, হস্টেলে রীতিমতো প্রভাবশালী ছিলেন ২০২২-এর ম্যাথমেটিক্সে MSC পাস আউট সৌরভ। ঘটনার দিন কারা সৌরভের সঙ্গে ছিলেন, স্বপ্নদীপের মৃত্যুর নেপথ্যে তাঁদের কী ভূমিকা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। স্বপ্নদীপের সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget