এক্সপ্লোর

Jadavpur University Student Death : হস্টেলে রীতিমতো প্রভাবশালী সৌরভ, সঙ্গে ছিল আরও একজন ! পুলিশ আর কী কী জানতে পারল?

কী ঘটেছিল সেই আলাপ পর্বে? কারা ছিল প্রথম বর্ষের পড়ুয়ার পরিচয়-পর্বে? এমন কী ঘটেছিল, যার পরিণতি এত মর্মান্তিক ও ভয়ঙ্কর হল? 

আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:  সাত দিন আগেই ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ( Jadavpur University ) । ৩দিন ক্লাসও করেছেন। তারপরই নিভে গেছে স্বপ্ন-দীপ। ইতিমধ্যেই সৌরভ চৌধুরী নামে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশ করে গেলেও তিনি হস্টেলেই থাকতেন। স্বপ্নদীপের বাবার মুখে বারবার উঠে এসেছে এই সৌরভের নাম। তিনি সরাসরি সৌরভের বিরুদ্ধে তাঁর ছেলেকে হেনস্থা করার অভিযোগ তুলেছেন। তদন্তে নেমে এই  সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রর রহস্যমৃত্যুকাণ্ডে বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়। তারপর থেকে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। পুলিশের তদন্তে উঠে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে ফিরে তিনদিনে দু’বার হস্টেলে নিজেকে সিনিয়রদের কাছে পরিচয় করাতে হয়েছিল স্বপ্নদীপকে। কী ঘটেছিল সেই আলাপ পর্বে? কারা ছিল প্রথম বর্ষের পড়ুয়ার পরিচয়-পর্বে? এমন কী ঘটেছিল, যার পরিণতি এত মর্মান্তিক ও ভয়ঙ্কর হল? 

আরও পড়ুন :

'দুই তিন রাত হস্টেল আমার কাছে বিভীষিকার জন্ম দিয়েছে', ছাত্রদের মুখে সেই দিনগুলোর ভয়াবহতা



সূত্রের খবর, স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতে গতকাল গভীর রাত পর্যন্ত ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে জেরা করে পুলিশ। কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা জানতে আজও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার কথা। পুলিশ সূত্রে খবর, স্বপ্নদীপকে যাঁরা পরিচয় দেওয়ার নামে উত্যক্ত করেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন সৌরভ। তবে তিনি একা নন, ওই দলে ছিলেন আরও কয়েকজন। পুলিশ জানতে পেরেছে, হস্টেলে রীতিমতো প্রভাবশালী ছিলেন ২০২২-এর অঙ্কে স্নাতকোত্তর পাশ করা সৌরভ। ঘটনার দিন কারা সৌরভের সঙ্গে ছিলেন, স্বপ্নদীপের মৃত্যুর নেপথ্যে তাঁদের কী ভূমিকা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। স্বপ্নদীপের সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।   

সৌরভের সম্পর্কে কার্যত গর্জে উঠেছেন শোকসন্তপ্ত স্বপ্নদীপের বাবা।  রামপ্রসাদ কুণ্ডু বলছেন, হয়ত রাজনৈতিকভাবে তাঁকে অপদস্থ করার প্রবণতা ছিল। স্বপ্নদীপকে চুল ছোট করে কেটে ফেলতে বলা হয়েছিল। এ বলেছিল, দাদাভাই, আমি তো জন্মদিনে কোনওদিন চুল কাটিনি ... সোমবার ওর জন্মদিন। তাই ও অনুরোধ করেছিল। ' তিনি আরও বলেন, 'সব কথাই হত ওই সৌরভের সঙ্গে। ওই ওইখানকার পাণ্ডা'।                              

 

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget