এক্সপ্লোর

Jagaddhatri Puja 2024: ঐতিহ্য মেনে আরাধনা, সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

Bankura News: কথিত আছে মা সারদার মা শ্যামাসুন্দরী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা মহিলা।

তুহিন অধিকারী, বাঁকুড়া: সারদা মায়ের জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটিতেও চলছে জগদ্ধাত্রী পুজো। কথিত আছে, সারদা মায়ের মা শ্যামাসুন্দরী দেবী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। আগাগোড়া এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন সারদা মা। পরবর্তীতে সারদার মায়ের জন্মস্থানে মাতৃমন্দির প্রতিষ্ঠা হলে জগদ্ধাত্রী পুজোর আয়োজনের দায়িত্ব নেয় মন্দির কর্তৃপক্ষ। পুজো দেখতে ভিড় করেন দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। 

জগদ্ধাত্রী পুজোর আয়োজন: কথিত আছে মা সারদার মা শ্যামাসুন্দরী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা মহিলা। পরিবারের প্রবল অর্থ কষ্টের মধ্যেও প্রতিদিন তিনি এক মুঠো করে চাল তুলে রাখতেন গ্রামের কালী পুজোর জন্য। পুজোর আগে গ্রামের অন্যান্যদের মতোই সেই চাল দিয়ে আসতেন গ্রামের কালী মন্দিরে। কথিত আছে ১৮৭৭ সালে শ্যামাসুন্দরী দেবী সারা বছর ধরে কষ্টে জমিয়ে রাখা চাল দেবী মন্দিরে দিতে গেলে গ্রামের পুজো উদ্যোক্তারা কোনও কারণে তা নিতে অস্বীকার করেন। এতে প্রবল মনকষ্ট নিয়ে বাড়িতে ফিরে আসেন শ্যামাসুন্দরী দেবী। জনশ্রুতি ওই রাতেই শ্যামাসুন্দরী দেবী স্বপ্নে দেখেন লাল পাড় সাদা শাড়ির এক মহিলা তাঁকে বলছেন ওই চাল দিয়ে তাঁর পুজো দিতে। শ্যামাসুন্দরী দেবী লাল পাড় সাদা শাড়ির ওই মহিলাকে চিনতে পারেননি। মা সারদা কে প্রশ্ন করলে মা সারদা জানান ওই মহিলা আসলে মা জগদ্ধাত্রী।                   

এরপরই নিজের বাড়িতে ক্ষুদ্র সামর্থে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন শ্যামাসুন্দরী দেবী। আগাগোড়া এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন মা সারদা। পরবর্তীতে মা সারদা তাঁর মায়ের শুরু করা জগদ্ধাত্রী পুজো চালিয়ে যেতে থাকেন। জীবনের শেষ বছর পর্যন্ত এই পুজোর সঙ্গে জড়িয়েছিলেন মা সারদা। পরবর্তীতে মা সারদার পবিত্র জন্মস্থানে মাতৃমন্দির প্রতিষ্ঠা হলে জগদ্ধাত্রী পুজোর যাবতীয় আয়োজন করতে শুরু করেন মাতৃমন্দির কর্তৃপক্ষ। আজ সকাল থেকে মাতৃ মন্দিরের মহারাজ ও সন্যাসীরা অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সঙ্গে পুজোর ব্যবস্থা করেন। মা এর বাড়িতে মা এর পুজো দেখতে ভিড় জমান দেশ বিদেশের অসংখ্য পুণ্যার্থী ও ভক্তরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Weather Update: বঙ্গে পারদ পতনের পূর্বাভাস, কবে থেকে শীতের আমেজ রাজ্যে?

 

সেরা শিরোনাম

Ratna Debnath On Gaighata Incident: “এনকাউন্টার আমি সমর্থন করি, যারা মেয়েদের ভোগ্যপণ্য হিসেবে দেখে, তাঁদের বেঁচে থাকার অধিকার নেই”, গাইঘাটা কাণ্ডের পর দাবি অভয়ার মায়ের
“এনকাউন্টার আমি সমর্থন করি, যারা মেয়েদের ভোগ্যপণ্য হিসেবে দেখে, তাঁদের বেঁচে থাকার অধিকার নেই”, গাইঘাটা কাণ্ডের পর দাবি অভয়ার মায়ের
News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
Murshidabad News : 'পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা', বিজেপি কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টার !
'পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা', বিজেপি কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টার !
Malda News: ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা
ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget