এক্সপ্লোর

Jagaddhatri Puja 2024: ভিড় সামলাতে উদ্যোগ, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ট্রেনের ঘোষণা রেলের

Special Train Service: পূর্ব রেল সূত্রে খবর, আজ ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট রুটে মোট ৬ জোড়া ট্রেন চালানো হবে। যা সমস্ত স্টেশনে থামবে। 

কলকাতা: চন্দননগরে জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2024) উপলক্ষে পুজোর দিনগুলিতে হাওড়া-ব্যান্ডেল এবং হাওড়া-বর্ধমান শাখায় অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে রেল। পূর্ব রেল সূত্রে খবর, আজ ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট রুটে মোট ৬ জোড়া ট্রেন চালানো হবে। যা সমস্ত স্টেশনে থামবে।

পূর্ব রেল জানিয়েছে, 

৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত

ব্যান্ডেলের জন্য চার জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে বিকেল ৫টা ২০, সন্ধে ৭টা ৫৫, রাত ৮টা ৩৫, রাত সাড়ে ১১টায়। 

তিন জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যের ছাড়বে সন্ধে ৬টা ৩৫, রাত ৯টা ২০ এবং ৯টা ৫৫ মিনিটে।

 

৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত

একটি ইএমইউ স্পেশাল হাওড়া থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছাড়বে। 

দুই জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে রাত ১টা, ২টোয়। 

একটি আপ হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে রাত ১টা ১৫ মিনিটে ছাড়বে। 

বর্ধমান-হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন বর্ধমান থেকে রাত সাড়ে ১০টায় ছাড়বে ৮/৯ নভেম্বর থেকে ১১/১২ নভেম্বর পর্যন্ত

একটি অতিরিক্ত হাওড়া-ব্যান্ডেল-হাওড়া হওড়া থেকে রাত ২টো ৩৫ মিনিটে ছাড়বে। ১২ নভেম্বর (বিসর্জনের দিন) ব্যান্ডেল থেকে ভোর ৪টেয় ছাড়বে। 

৩৬০৮৭ হাওড়া-মাসাগ্রাম লোকাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে সন্ধে ৭টা ২৭ মিনিটে। 

এদিকে হাওড়া থেকে বাঁকুড়া যেতে এবার আরও কম সময় লাগবে। শুধু বাঁকুড়াই নয় পুরুলিয়া, আদ্রা যেতে হলেও, আর আগের মতো সময় লাগবে না।
আর তা সম্ভব হবে মসাগ্রাম স্টেশনের জন্য়। রেল সূত্রে খবর, পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশনের ভূমিকা পালন করবে মশাগ্রাম স্টেশন। সেখানেই শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ। বর্তমানে হাওড়া থেকে খড়গপুর হয়ে বাঁকুড়ার দূরত্ব ২৩১ কিলোমিটার। কিন্তু মসাগ্রাম হয়ে ট্রেনে গেলে হাওড়া থেকে বাঁকুড়ার দূরত্ব কমে হবে ১৮৫ কিলোমিটার। অন্য়দিকে, একইভাবে হাওড়া থেকে আদ্রার দূরত্ব ২৮৫ কিলোমিটার থেকে কমে হবে ২৩৯ কিলোমিটার।

রেল সূত্রে খবর, ১৪ থেকে ১৭ নভেম্বর মশাগ্রাম স্টেশনে চলবে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ । এর জেরে বন্ধ থাকবে একাধিক ট্রেন চলাচল। ৪দিন মিলিয়ে বাতিল করা হয়েছে ১৮৬ টি ট্রেন। রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে হাওড়া-বোলপুর শান্তিকেতন এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস সহ বেশ কিছু এক্সপ্রেস ট্রেন। শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, হাওড়া এন জেপি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-যোধপুর এক্সপ্রেস, হাওড়া- মুম্বাই মেল যাবে সহ বেশ কিছু ট্রেন চলবে ঘুরপথে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Weather Update: বঙ্গে পারদ পতনের পূর্বাভাস, কবে ঢুকবে উত্তুরে হাওয়া?

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget