এক্সপ্লোর

Jagaddhatri Puja: আজ জগদ্ধাত্রী পুজোর নবমী, তারাপীঠে মা তারার পুজো হল দেবী জগদ্ধাত্রী রূপে

Tarapith: এদিন সন্ধ্যায় মায়ের বিশেষ ভোগের ব্যবস্থাও করা হয়েছে প্রতিবারের মতোই। বলির পাঁঠার মাংস, মাছ, পোলাও, পাঁচ রকম সবজি,  খিচুড়ি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। বিশেষ আরতিও হয় মন্দিরে। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : আজকের দিনে তারাপীঠে মা তারাকে পুজো করা হল জগদ্ধাত্রী রূপে। প্রতি বছরই এইভাবেই দেবী জগদ্ধাত্রী রূপে পুজো করা হয় মা তারাকে। এই বছরও তার ব‍্যতিক্রম হয়নি। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনে মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয় তারাপীঠে। আজ বৃহস্পতিবার বিকেলে মা তারাকে জগদ্ধাত্রী রূপে সাজানো হয়েছে। একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করা হয়। মা তারার জগদ্ধাত্রী রূপে সাজ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এদিন তারাপীঠ মন্দিরে ভিড় জমান ভক্তরা। এদিন সন্ধ্যায় মায়ের বিশেষ ভোগের ব্যবস্থাও করা হয়েছে প্রতিবারের মতোই। বলির পাঁঠার মাংস, মাছ, পোলাও, পাঁচ রকম সবজি,  খিচুড়ি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। বিশেষ আরতিও হয় মন্দিরে। 

জগদ্ধাত্রী পুজোর জন্য বরাবরই বিখ্যাত হুগলি জেলার চন্দননগর। দুর্গাপুজোর মতোই মহা সমারোহে পাঁচদিন ব্যাপী দেবী জগদ্ধাত্রী পূজিত হন গঙ্গাপাড়ের এই শহরে। বিশাল আয়তনের দেবী মূর্তি, থিমের প্যান্ডেলের পাশাপাশি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ এর লাইটিং। স্বভাবতই রাত্রিবেলাতেই তাই ঠাকুর দেখার ভিড়ও হয় প্রচুর। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর পর ঠাকুরের বিসর্জনের সময় শোভাযাত্রাও দেখার মতো একটা বিষয়। তবে শুধু চন্দননগর নয়, কৃষ্ণননগরেও জাঁকজমক করেই পালিত হয় জগদ্ধাত্রী পুজো। কিন্তু তারাপীঠে যে মা তারাকে দেবী জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়, হয়তো এই তথ্য জানেন না অনেকেই। কালীপুজোর সময় কিংবা বছরের অন্যান্য সময় মা তারার পুজো যতটা আড়ম্বরের সঙ্গে করা হয়, জগদ্ধাত্রী পুজোতেও দেখা যায় সেই চিত্রই। দূরদূরান্ত থেকে মন্দিরে ভিড় জমান ভক্তরা। রাজকীয় ভাবে তারাপীঠ মন্দিরেও করা হয় জগদ্ধাত্রী পুজো। 

আজ জগদ্ধাত্রী পুজোর নবমী 

গঙ্গাপাড়ের শহর চন্দননগর প্রতিবারই মেতে ওঠে দেবী জগদ্ধাত্রীর রাজকীয় মাতৃ বন্দনায়। কলকাতার অদূরে এই ছোট্ট শহরে জগদ্ধাত্রী পুজোয় থিমের সঙ্গে সাবেকিয়ানা মিলেমিশে একাকার। চন্দননগর বলতে প্রথমেই মনে আসে আলোর কারুকাজ। আজ নবমীতে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল। আজ জগদ্ধাত্রী পুজোর নবমী, আজ কুমারী পুজো, ধুনোপোড়া, সব মিলিয়ে সেজে উঠেছে চন্দননগর। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হবে আগামী শনিবার। চন্দননগরের বাগবাজার সর্বজনীনে মহা সমারোহে চলছে নবমীর অঞ্জলি। ১৯১ বছরে পা দিয়েছে চন্দননগরের বাগবাজার সর্বজনীন। নবমীর জমজমাট পুজো চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীনেও। পঞ্চ কন্যার কুমারী পুজো চলছে চন্দননগর মধ্যাঞ্চলে। 

সেরা শিরোনাম

Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget