এক্সপ্লোর

Delhi Blast Effect: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিরাপত্তা বাড়ানো হল দিঘার জগন্নাথ মন্দির-সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে

Digha Security Increased: বিস্ফোরণের দিন কলকাতায় জারি হয়েছিল হাই এলার্ট। এরপরে, নজরদারি বাড়ল দিঘার জগন্নাথ মন্দিরে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দিল্লিতে বোমা বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু ও আহত হয়েছেন।
  • বিস্ফোরণের কারণ ও পরিকল্পিত কিনা তা নিয়ে তদন্ত চলছে।
  • পশ্চিমবঙ্গেও নিরাপত্তা বাড়ানো হয়েছে, বিশেষ করে দিঘার জগন্নাথ মন্দিরে।
  • পর্যটন কেন্দ্রগুলিতেও নজরদারি এবং হোটেলগুলিতে পর্যটকদের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।

ঋত্বিক প্রধান, কলকাতা: সোমবার সন্ধে। সবকিছু স্বাভাবিক ছিল কয়েক মুহূর্ত আগেই, আর পাঁচটা দিনের মতো। রাস্তায় লোকজনের ভিড়, অল্পবিস্তর যানজট.. সব মিলিয়ে ছবিটা একেবারেই একরকম ছিল। তবে মুুহূর্তের বিস্ফোরণে বদলে গেল সবটা, চারিদিকে আর্তনাদ, হাহাকার। ২৬/১১-র স্মতি উস্কে, দিল্লিতে ১০/১১। বোমা বিস্ফোরণ। ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ল সাধারণ নাগরিকদের দেহ, মূহুর্তে শেষ অনেকগুলো প্রাণ। বিস্ফোরণের অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে, ৩ দিন পরেও আশেপাশের বাড়ির চাল থেকে উদ্ধার হচ্ছে মানুষের দেহাংশ। 

কেন এই বিস্ফোরণ হল? এই বিস্ফোরণ কী পরিকল্পিত নাকি ধরা পড়ে যাওয়ার ভয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি জনবহুল জায়গায় নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে? গোটা বিষয়টা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যা যা তথ্য উঠে আসছে, তার কোনোটাতেই সিলমোহর পড়েনি এখনও। ঘটনার তদন্ত চালাচ্ছে দেশের একাধিক গোয়েন্দা সংস্থা। অন্যদিকে, দিল্লি বিস্ফোরণকাণ্ডে আটক করা হয়েছে আরও ১ জনকে। ধৃতের নাম দীনেশ সিংলা ওরফে ডাব্বু শিকারাইয়া। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ও তদন্তকারী এজেন্সিগুলি। হরিয়ানার নুহ থেকে আটক করা হয় এই সন্দেহভাজনকে। 'নুহ থেকে প্রায় ৩ লক্ষ টাকার সার কেনা হয়েছিল। মুজাম্মিল ও তার সহযোগীরা ৩ লক্ষ টাকার সার কিনেছিল, দাবি তদন্তকারীদের।

আর দেশের এই পরিস্থিতির আঁচ এসে পড়ল পশ্চিমবঙ্গেও। বিস্ফোরণের দিন কলকাতায় জারি হয়েছিল হাই এলার্ট। এরপরে, নজরদারি বাড়ল দিঘার জগন্নাথ মন্দিরে। পাশাপাশি একাধিক পর্যটন কেন্দ্রগুলি, যেখানে সাধারণত জনসমাগম হয়, সেই সমস্ত জায়গাতেও বাড়ানো হয়েছে নজরদারি। দিঘা লাগোয়া ওড়িশা বর্ডার এলাকায় নাকা চেকিংয়ের পাশাপাশি দিঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যায় দিঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এসপি শুভেন্দ কুমার। মন্দিরে সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি মন্দিরে প্রবেশের মেন গেটে ও ৬নম্বর গেটে বসানো হয়েছে এক্সরে ব্যাগেজ স্ক্যানার। তাছাড়া মেটাল ডিটেক্টর ও স্ক্যানার বসানো হয়েছে প্রত্যেকটি গেটে। 

তবে শুধুমাত্র দিঘার জগন্নাথ মন্দির নয়, সেই সঙ্গে দিঘা, মন্দারমনি, তাজপুর, শংকরপুর সহ সমুদ্র উপকূলবর্তী পর্যটনকেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলে আসা পর্যটকদের কাগজপত্র। জেলা জুড়ে  নাকা চেকিং ও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এই সময়ে বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাধারণত ভিড় জমান মানুষ। সেই ভিড়ের সুযোগ নিয়ে কেউ যাতে কোনওরকম বিস্ফোরণের ছক না কষতে পারে, সেই কারণেই এই নিরাপত্তা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget