এক্সপ্লোর

Jagdeep Dhankhar: রাজ্যকে তীব্র আক্রমণ ধনকড়ের, 'রাজভবন তামাশার জায়গা হয়ে উঠেছে,' পাল্টা পার্থ-বিমান

Dhankhar Faces Flak: সোমবারও বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল ধনকড়কে। বাংলায় পরিবর্তন এনে ছাড়বন বলে মন্তব্য করেন।

কলকাতা: আইনশৃঙ্খলা থেকে প্রশাসনিক বিষয়, বার বার রাজ্যের সঙ্গে সংঘাত বেধেছে তাঁর। সাংবিধানিক পদে থেকে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তার পরেও ফের বাংলার সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল (West Bengal Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কর্মসংস্থান থেকে আমলাতন্ত্র, নানা ইস্যুতে রাজ্যকে বিঁধলেন তিনি। 

ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের

বুধবার বাগডোগরায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ধনকড়। তিনি বলেন, "নাগরিক এবং বিশিষ্ট জনেদের এগিয়ে আসার এটাই উপযুক্ত সময়। রাজ্যের শাসনব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলুন ওঁরা। ওঁদের নীরবতা অত্যন্ত পীড়াদায়ক। আমলারা সব প্রশাসনের হাতের পুতুলে পরিণত হয়েছেন।"

কর্মসংস্থানে সম্প্রতি অতিরিক্ত পদ সৃষ্টির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে গিয়ে পাডহাড়ের জন্যও কর্মসংস্থানে জোর দেওয়ার কথা বলেন তিনি। সেই নিয়েও কটাক্ষ ছুড়ে দেন ধনকড়। তাঁর কথায়, "তিন বছর ধরে বিনিয়োগ, চাকরির নতুন সুযোগ নিয়ে অনেক শুনেছি। কাজের কাজ কিছু হয়নি।"

আরও পড়ুন: Suvendu Adhikari Case : ' বাম আমলে বিধানসভায় ভাঙচুরের মামলা এখন কী অবস্থায় ' শুভেন্দু-মামলায় রাজ্যকে প্রশ্ন

রাজ্যপালের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এ দিন সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "আর বলবেন না তো!। সারাদিন খালি ট্যুইট আর কথা। রাজ্য এবং রাজ্যের মানুষের কথা ভাবুন রাজ্যপাল! রাজ্যপাল যদি একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেন, তাহলে রাজ্যের মানুষ ওঁকে রাজ্যপাল হিসেবে দেখবেন না, একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সকলের কাছে গন্য হবেন উনি, যা না ওঁর পক্ষে, না রাজ্যপালের আসনের জন্য সম্মানজনক।"

রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও (Biman Banerjee) রাজ্যপালকে তীব্র কটাক্ষ করেন। তাঁর কথায়, "রাজভবনকে তামাশার জায়গায় পরিণত করেছেন উনি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। রাজভবন তার মর্যাদা হারাচ্ছে, যা দেখতে আমাদেরও খারাপ লাগছে।"

ধনকড়ের তীব্র সমালোচনা পার্থ-বিমানের

এর আগে, সোমবারও বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল ধনকড়কে। মিন্টো পার্কে একটি অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা যায়, "বাংলায় আমালাতন্ত্রের রাজনৈতিকরণ ঘটেছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, মনে রাখবেন, আপনাদের রাজ্যপাল বদল এনে তবে ছাড়বেন।" তাতেও সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। 

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে

ভিডিও

Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget