এক্সপ্লোর

Jalpaiguri: উত্তরবঙ্গে ফের বিজেপিতে ভাঙন, চম্পাগুড়িতে তৃণমূলে যোগ ৭ জনের

Jalpaiguri: সোমবার নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৭ বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে। এর জেরে ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারাল গেরুয়া শিবির। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: উত্তরবঙ্গ থেকে নতুন রাজ্য সভাপতি ঘোষণার দিনই জলপাইগুড়িতে বিজেপিতে ভাঙন! সোমবার নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৭ বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে। এর জেরে ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারাল গেরুয়া শিবির। 

 তৃণমূলে যোগদানকারী বিজেপি সদস্য বিকাশ ছেত্রী বলেন, 'এই এলাকা থেকে বিজেপির সাংসদ-বিধায়ক হয়েছে। কিন্তু কোনও উন্নয়ন হচ্ছে না। বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে। মমতার যে উন্নয়ন দেখছি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্য প্রকল্প সেই কারণে দলত্যাগ। কেউ চাপ দেয়নি।'

২০১৮-র ভোটে চম্পাগুড়ি পঞ্চায়েতের ২৫ আসনের মধ্যে ১৬টি দখলে আসায় বোর্ড গঠন করে বিজেপি। ৯টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। ৭ বিজেপি সদস্য দলবদল করায় সংখ্যার নিরিখে ওই পঞ্চায়েতেই এখন উলট-পুরাণ। অর্থাৎ এখন তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ১৬। 

আর বিজেপির দখলে আছে ৯টি আসন। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায়, অনাস্থা প্রস্তাব আনা হবে বলে জানিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া দাস বলেন, '৭ জন যোগদান করেছে। এই পঞ্চায়েত আমরা দখল করলাম।' জলপাইগুড়ির বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, 'অনেকেই ধান্দাবাজির জন্য দলে আসতে চায়। ওই পঞ্চায়েতের সঙ্গে দলের কোনও যোগ ছিল না। তার পরও নাগরাকাটা বিধানসভা জিতেছি। ওই এলাকা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। কাটমানি খেতে তৃণমূলে যোগদান।' লোকসভা ভোটের পর বিধানসভা ভোটেও, উত্তরবঙ্গে নিজেদের শক্তি দেখিয়েছে বিজেপি। কিন্তু সেখানেই পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে তাদের। এই ভাঙন ঠেকাতে বিজেপি কী করে, সেটাই এখন দেখার।

এদিকে আচমকা বিজেপির রাজ্য সভাপতির পদে বদল হয়েছে সোমবার। সরানো হয়েছে দিলীপ ঘোষকে। নতুন রাজ্য সভাপতি করা হয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। গতকাল নতুন দায়িত্ব পেয়ে আজ সকালেই কলকাতা এসে পৌঁছান বালুরঘাটের বিজেপি সাংসদ। দলীয় সমর্থক-কর্মীরা তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান। ছিলেন বিজেপি নেতৃত্বও। সংগঠনকে মজবুত করার কথা জানান তিনি। বাবুল সুপ্রিয়র দলবদল প্রসঙ্গে নতুন রাজ্য সভাপতি জানান, বাবুল সুপ্রিয় দলে থাকলে ভালো হত। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Baruipur News: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
Baruipur News: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
Baruipur death Case: বারুইপুরকাণ্ডে আড়াল করা হচ্ছে এক বিজেপি কর্মীকে? বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
বারুইপুরকাণ্ডে আড়াল করা হচ্ছে এক বিজেপি কর্মীকে? বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget