এক্সপ্লোর

Jalpaiguri: জলপাইগুড়িতে পাচারের আগেই উদ্ধার একজোড়া ক্যাঙারু

Jalpaiguri: কিছুদিন আগে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে চিতাবাঘের চামড়া ও নখ সহ তিনজনকে গ্রেফতার করে সশস্ত্র সীমা বল ও ঘোষপুকুর বন দফতর। এবার জলপাইগুড়ি থেকে উদ্ধার হল একজোড়া ক্যাঙারু।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির (Jalpaiguri) গজলডোবা ক্যানেল রোড (Gajoldoba canal Road) থেকে দু’টি ক্যাঙ্গারু (Kangaroo) উদ্ধার করলেন বৈকুন্ঠপুর বন বিভাগের কর্মীরা। উদ্ধার করার পর ক্যাঙ্গারুগুলিকে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে (Bengal Safari) পাঠানো হয়েছে।

জোড়া ক্যাঙারু উদ্ধার

এদিন গোপন সুত্রে খবর পেয়ে জলপাইগুড়ি জেলার গজলডোবা এলাকার ক্যানেল রোড এলাকায় অভিযান চালান বন বিভাগের কর্মীরা। একটি গাড়ি থেকে উদ্ধার হয় দু’টি ক্যাঙ্গারু। এরপর বেলাকোবা রেঞ্জের কর্মীরা ক্যাঙ্গারু দু’টিকে উদ্ধার করে বেলাকোবা রেঞ্জে নিয়ে যান। এরপর ক্যাঙারুগুলিকে বেঙ্গল সাফারিতে পাঠানোর ব্যবস্থা করা হয়।

জঙ্গলে আগুন লাগানো রুখতে গিয়ে আক্রান্ত ৪

কিছুদিন আগেই জলপাইগুড়ির সরস্বতীপুরে জঙ্গলে আগুন লাগানো রুখতে গিয়ে আক্রান্ত হন বিট অফিসার সহ চারজন। বন দফতর সূত্রে খবর, গত কয়েকদিন ধরে বৈকুণ্ঠপুর রেঞ্জের সরস্বতীপুরে চোরাশিকারীরা জঙ্গলে আগুন লাগিয়ে শিকারের চেষ্টা করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আগুন লাগানো আটকাতে যান বনকর্মীরা। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। এই হামলায় আহত হন সরস্বতীপুরের বিট অফিসার সহ চারজন। 

আরও পড়ুন আলিপুরদুয়ারে বাইসনের হানায় মৃত ১, আহত ২

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, চোরাশিকারীরা জঙ্গলে আগুন লাগিয়ে শিকারের চেষ্টা করে। সরস্বতীপুরেও তারা একই পদ্ধতিতে শিকারের চেষ্টা করছিল। তবে বন বিভাগ খবর পেয়ে গিয়ে সেই অপচেষ্টা রুখে দেয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

শিলিগুড়ি থেকে উদ্ধার চিতাবাঘের চামড়া

এর আগে শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়কে জলপাই মোড়ের কাছে উদ্ধার করা হয় চিতাবাঘের চামড়া। এই ঘটনায় গ্রেফতার করা হয় দু’জনকে।

বন দফতর সূত্রে জানা যায়, ধৃতদের চিতাবাঘের চামড়াগুলি পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু বনকর্মীদের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার করা সম্ভব হয় সেগুলি। একটি চার চাকার যাত্রীবাহী ছোটো গাড়ি দেখে সন্দেহ হয় বন দফতরের কর্মীদের। সঙ্গে সঙ্গে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির মধ্যে থেকে একটি সুটকেস পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার হয় চিতা বাঘের চামড়া। গ্রেফতার করা হয় গাড়িতে থাকা দু’জনকে। ধৃতদের নাম পাসাং লামা ও সিরিং তামাং। তারা দু'জনেই দার্জিলিংয়ের বাসিন্দা। 

বন দফতর সূত্রে আরও খবর, উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়াটি এক পূর্ণবয়স্ক চিতাবাঘের। বনকর্মীদের অনুমান, চিতাবাঘটি শিকার করে চামড়া নেপালে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের। 

সেরা শিরোনাম

Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
Baruipur Encounter: পুলিশি এনকাউন্টারে মৃত্যু ধৃত প্রভাস মণ্ডলের, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার-তদন্তে এবার CID
Baruipur Encounter: পুলিশি এনকাউন্টারে মৃত্যু ধৃত প্রভাস মণ্ডলের, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার-তদন্তে এবার CID
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি

ভিডিও

Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
TMC News: নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে:স্নেহাশিস
TMC Protest: হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম | ABP Ananda Live
BJP Government: নবান্নে শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক মিৎসুবিশি কর্তাদের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget