এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘কোনও দিন বিচারব্যবস্থা নিরপেক্ষ হলে, বিচার হবে, বাতিল হবে নন্দীগ্রামের কারচুপির ভোট’, শুভেন্দুগড়ে বললেন অভিষেক

Nandigram News: ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ১০টা ছুঁইছুঁই। পানাফুল রংয়ের শার্ট পরিহিত অভিষেকের দিকেই তাক করা সব ক্যামেরা, আলো। হইহই রব চারিদিকে।

নন্দীগ্রাম: দীর্ঘ ১৯ কিলোমিটারের পদযাত্রা যখন শেষ হল, রাত তখন গভীরতর হওয়ার পথে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়  (Abhishek Banerjee) কথা শুরু করতেই, গমগম করে উঠল চারিদিক। বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এমনই দৃশ্য চোখে পড়ল। উৎসাহী মানুষের ভিড়ে জ্বালাময়ী ভাষণও দিতে শোনা গেল তৃণমূলের সাধারণ সম্পাদককে (Nandigram News)। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করলেন তিনি। 

ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ১০টা ছুঁইছুঁই। পানাফুল রংয়ের শার্ট পরিহিত অভিষেকের দিকেই তাক করা সব ক্যামেরা, আলো। হইহই রব চারিদিকে। তার মধ্যে একটানা শুভেন্দুকে নিশানা করে গেলেন অভিষেক। তিনি বলেন, "রাত সাড়ে ১০টায় নন্দীগ্রামের মাটিতে, এই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মিডিং করে দেখিয়ে দিলাম, মানুষ কার সঙ্গে রয়েছেন। দুপুর ২টো থেকে আট ঘণ্টা অপেক্ষা করে রয়েছেন। শুধু আমাকে দেখতে বা আমার কথা শুনতে নয়। তাঁরা সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে, নন্দীগ্রামের মাটি থেকে গদ্দারকে উৎখাত করে, আগামী দিনে শুদ্ধিকরণ করে নন্দীগ্রামকে দূষণমুক্ত করবেন।"

সরাসরি শুভেন্দুকে চ্যালেঞ্জও ছুড়ে দেন অভিষেক। বলেন, "এখন রাত সাড়ে ১০টা বাজে। গদ্দার অধিকারীর ক্ষমতা আছে, নিজের বিধানসভায় এত রাতে মিটিং করবে? ওদের কাছে ইডি, সিবিআই আছে, মোদিজি আছে, অমিতজি আছে, যোগীজি আছে, কিন্তু মানুষ নেই। তৃণমূলের কাছে ইডি, সিবিআই কিছু নেই, কিন্তু মানুষ আছে। রাত সাড়ে ১০টায় নন্দীগ্রামের মাটিতে মিটিং করে দেখিয়ে দিলাম, মানুষ কার সঙ্গে আছে।"

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘ওদের ED-CBI আছে, মোদিজি আছেন, তৃণমূলের পাশে আছেন মানুষ’, নন্দীগ্রাম থেকে বিজেপি-কে আক্রমণ অভিষেকের

গত বিধানসভা নির্বাচনে কারচুপি করে শুভেন্দু জিতেছেন বলেও দাবি করেন অভিষেক। বলেন, "আপনারা চাইলে আগামী দিনে ওরা বাড়ি থেকে বেরোতে পারবে না। কারচুপি করে নন্দীগ্রামে জিতেছে। আমি বিশ্বাস করি, আগামী দিনে বিচারব্যবস্থা যদি নিরপেক্ষ হয়, তার বিচার হবেই। পুরো নির্বাচন বাতিল হয়ে গিয়ে, আরও একবার নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।"

নন্দীগ্রামের সভায় দাঁড়িয়ে এ দিন 'গদ্দার রাজত্ব' শেষ করারও ডাক দেন অভিষেক। বলেন, "আগামীদিনে দূষণমুক্ত হবে নন্দীগ্রাম। বার বার এই জেলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে। কিন্তু নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই চেয়েছিল বলেই পরিবর্তন হয়েছে।" বিধানসভা নির্বাচনে কারচুপি করেই শুভেন্দু জিতেছেন বলেও এ দিন দাবি করেন অভিষেক। তাঁর দাবি, আপাতত টিজার দেখিয়ে গেলেন তিনি, তিন মাস পর গোটা ছবির প্রদর্শন হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget