এক্সপ্লোর

Jalpaiguri News: ভুয়ো লেবেল বসানো ভেজাল আলুর বীজ, লরি-সহ চালককে আটক করল পুলিশ, উত্তেজনা ধূপগুড়িতে

Dhupguri Potato Seeds: পরে ধূপগুড়ি থানার পুলিশ পঞ্জাবের নম্বর প্লেট লাগানো ট্রাক ও সেটির চালককে আটক করে।

রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি: ভেজাল আলুর বীজ বাজারে বিক্রির চেষ্টার অভিযোগে ধূপগুড়ি পুর-বাজারে উত্তেজনা। ট্রাক আটকালেন আলু বীজ ব্যবসায়ী সমিতির সদস্যরা। অভিযোগ, গতকাল রাতে পঞ্জাবের একটি নামী সংস্থার লেবেল বসিয়ে, প্যাকেটে ভরে ভেজাল আলুর বীজ ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে বিক্রির চেষ্টা করছিল কয়েকজন। ব্যবসায়ীরা হাতেনাতে ধরে ফেলেন। (Jalpaiguri News)

লরি-সহ চালককে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ

পরে ধূপগুড়ি থানার পুলিশ পঞ্জাবের নম্বর প্লেট লাগানো ট্রাক ও সেটির চালককে আটক করে। আলুর বড় ব্যবসাকেন্দ্র ধূপগুড়ি। সেখানে কাদের মদতে ভেজাল আলুর বীজ বিক্রির চেষ্টা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় কোনও ব্যবসায়ী এর সঙ্গে জড়িত থাকলে, কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতি। (Dhupguri Potato Seeds)

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। জানা গিয়েছে, গতকাল রাতে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেট চত্বরে ভিন্ রাজ্যের একটি আলুর বীজ বোঝাই লরি আটক করেন আলু ব্যবসায়ীরা। এর পর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। লরির চালক-সহ লরিটিকে আটক করে নিয়ে যায় ধুপগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন: Smoke Cannister Incident: পুলিশের চোখে ধুলো দিতে সিগন্যাল অ্যাপে চ্যাট ! সংসদকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

নামী সংস্থার লেবেল বসিয়ে, প্যাকেটে ভরে ভেজাল আলুর বীজ বিক্রির চেষ্টা

এদিকে বিষয়টি জানতে পেরে আলু ব্যবসায়ীর-সহ উত্তরবঙ্গ আলু বীজ সমিতির সভাপতি স্বপন দত্ত এসে পৌঁছন। তিনি বলেন, "আমাদের কাছে খবর আসে, একটি ভিন্ রাজ্যের লরিতে লেবেল এবং প্যাকেট নকল করে ভেজাল আলু আটক করা হয়েছে। খবর শুনে ছুটে এসে দেখি ঘটনা সত্যি।
পুলিশকে খবর দেওয়া হয় লরি ও চালককে আটক করে নিয়ে যায় পুলিশ, আমি চাই এর তদন্ত হোক। যেই এই কারবারের সঙ্গে জড়িত থাকুক না কেন তাঁর উপযুক্ত শাস্তি দাবি করছি।"

 এখনও পর্যন্ত কোনও ব্যাবসায়ীর নাম সামনে সামনে আসেনি এই ঘটনায়। তবে উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতি এবং প্রশাসনের তরফে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। আলুচাষ এবং ব্যবসার কেন্দ্র ধূপগুড়ি। প্রতিবছর ধূপগুড়ি ব্লক জুড়ে বিপুল পরিমাণ আলুর চাষ হয়ে থাকে। আলুর ভেজাল কারবার রুখতে প্রথম থেকেই কৃষি দফতর সক্রিয়। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget