এক্সপ্লোর

Jalpaiguri News: জালে আটকে পড়ে ক্ষতবিক্ষত অজগর, উদ্ধার করলেন গ্রামবাসীরা

Python Recovered: জালের মধ্যে আটকে পড়ে ছটফট করছিল অজগরটি। তাতে ইঁট-পাথরে ঘষা লেগে শরীরের নানা জায়গায় ক্ষতস্থান তৈরি হয়। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জঙ্গল পেরিয়ে চলে এসেছিল অনেক দূর। কিন্তু জালে আটকে পড়ে ছটফট করছিল। কিন্তু জাল কেটে বেরনো তো দূর, বরং ইঁট, পাথরে ঘষা লেগে ক্ষতবিক্ষত অবস্থা হয়। শেষমেশ গ্রামবাসীরাই এসে প্রাণ বাঁচালেন দীর্ঘাকার অজগরের (Python)। এই মুহূর্তে সেবা-শুশ্রূষা চলছে তার। অজগরটিকে নিরাপদে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই অজগরটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির  বলে জানা গিয়েছে (Indian Rock Python)।

জালে আটকে পড়া অজগর উদ্ধার

ডুয়ার্সের ধূপগুড়ি (Dhupguri News) ব্লকের অন্তর্গত তেঁতুলতলা এলাকার ঘটনা। শুক্রবার সকালে সেখানে গ্রামের মধ্যে, একটি পচা ডোবার পাশে পড়ে থাকা জালে আটকে পড়া অবস্থায় অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। ঘুম থেকে উঠে দীর্ঘাকার অজগরটিকে দেখে কার্যতই হুলহুল পড়ে যায়। 

স্থানীয়রা জানিয়েছেন, কত ক্ষণ ওই জালে অজগরটি আটকে ছিল, তা স্পষ্ট নয়। তবে দীর্ঘ ক্ষণ বলেই ধরছেন তাঁরা। কারণ তাঁদের দাবি, জালের মধ্যে আটকে পড়ে ছটফট করছিল অজগরটি। তাতে ইঁট-পাথরে ঘষা লেগে শরীরের নানা জায়গায় ক্ষতস্থান তৈরি হয়। 

আরও পড়ুন: Haridevpur Accident : হরিদেবপুরে সরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু অটো চালকের, কী অবস্থা যাত্রীদের ?

বিষয়টি চাক্ষুষ করেই বন দফতরকে খবর দিয়েছিলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স সংগঠনের সদস্যদেরও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তাঁরা। কিন্তু তত ক্ষণে সাপটিকে জাল কেটে বার করে ফেলেছেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েক জায়গায় আঘাত লেগে আহত হয়েছিল সাপটি। জাল থেকে বেরনোর জন্য ছটফট করছিল। তাতে মায়া হয় গ্রামবাসীদের। তাই সাহস করে এগিয়ে যান কয়েক জন। জাল কেটে অজগরটিকে বার করে বস্তাবন্দি করা হয়।

বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে অজগরটিকে

জানা গিয়েছে, অজগরকে উদ্ধার করে সর্প বিশারদ মিন্টু চৌধুরীর কাছে নিয়ে যান বন্যপ্রাণী প্রেমীরা। তিনি শুশ্রূষার পর অজগরটিকে বন দফতরের হাতে তুলে দেন। অজগরটি পুরোপুরি সেরে উঠলে, তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। গত এক মাসে ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে এই নিয়ে ১২টি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির অজগর উদ্ধার হল বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget