এক্সপ্লোর

Jalpaiguri: জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকল হাতির দল, গজরাজকে দেখতে ভিড় গ্রামবাসীদের

সাম্প্রতিক অতীতে একাধিকবার জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটেছে...

রাজা চট্টোপাধ্যায়, বানারহাট: ফের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল কুড়ি থেকে পঁচিশটি হাতির একটি দল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বানারহাট এর ডুডুমারি এলাকায়। এদিকে বন কর্মীদের নিষেধাজ্ঞা সত্ত্বেও হাতি দেখতে সকাল থেকে ভিড় জমান গ্রামবাসীরা। 

মঙ্গলবার সকাল থেকে একদল হাতি আশ্রয় নেয় বানারহাট এর ডুডুমারি বস্তি এলাকায়।  ঘটনাস্থলে ছিলেন বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার বন বিভাগের কর্মী এবং বানারহাট থানার পুলিশ।

জানা যায়, গতকাল রাত থেকেই হাতির দলটি লোকালয়ে ঘোরাফেরা করছিল। সকালে পাশেই ক্ষেতের মধ্যে একটি ঝোপের আড়ালে দাড়িয়েছিল বুনো হাতির দলটি। বেশ কয়েকটি শাবকও ছিল দলে। 

চারপাশে ঘন জনবসতি রয়েছে বলে হাতির দলটিকে সন্ধে হলে জঙ্গলে ফেরানোর সিদ্ধান্ত নেন বনকর্তারা। ঘটনাস্থলে পৌঁছন বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার শুভাশিস রায়। সন্ধ্যার পরে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা হচ্ছে বলেই বন দফতর সূত্রে খবর।

এর আগে, গত ২৮ তারিখ ঝাড়গ্রামে দাপিয়ে বেড়ায় দলমার দলছুট দাঁতাল। লোধাশুলির জঙ্গল থেকে বেরিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে হাঁটতে শুরু করে গজরাজ। চলন্ত মিনিডোরকে উল্টে দিতেও চেষ্টা করে। 

শেষপর্যন্ত বন কর্মীরাই দলছুট হাতিকে জঙ্গলে ফিরিয়ে দেন। খাবারের সন্ধানেই গজরাজ বারবার লোকালয়ে হানা দিচ্ছে বলে বন দফতরের দাবি। 

তার আগের দিনও ঝাড়গ্রামের বালিভাষা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে দাপিয়ে বেড়ায় একটি দাঁতাল। হেঁটে বেড়ায় এদিক-ওদিক।  বালিভাষা এলাকায় হাতির দাপাদাপিতে একঘণ্টা জাতীয় সড়কে বন্ধ থাকে যান চলাচল। শেষমেষ বন দফতরের কর্মীরা গিয়ে দলছুট দাঁতালকে কব্জা করে জঙ্গলে ফিরিয়ে দেন। 

আবার, বাঁকুড়ার বেলিয়াতোড় জঙ্গল থেকে একটি হাতির দল ঢুকে পড়ে বৃন্দাবনপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, ওই দলের একটি হাতি লোকালয়ে তাণ্ডব চালায়। দোকানের দরজা ভেঙে খেয়ে নেয় ধান। ক্ষতি করে জমির ফসলের। 

অন্যদিকে, ডুয়ার্সের কারবালা চা বাগানে নালায় পড়ে যায় হস্তিশাবক। বিন্নাগুড়ি স্কোয়াডের বন কর্মীরা ছুটে যান। তাঁদের অনুমান, পাশেই রেতি জঙ্গল থেকে রাতে চা বাগানে ঢোকে হাতির দল। 

তাদের সঙ্গে হস্তিশাবক নালা পেরোতে গিয়ে পড়ে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় হস্তিশাবককে উদ্ধার করে আজ সকালে জঙ্গলে ফেরান বন কর্মীরা।

আরও পড়ুন: ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যু কলকাতা থেকে ঘুরতে আসা ১ পর্যটকের

লোকালয়ে রাতভর হাতির তাণ্ডব, ভাঙল বাড়ি, নষ্ট ধানের বীজতলা, আতঙ্ক মেদিনীপুর সদরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget