এক্সপ্লোর

Jalpaiguri News: এবিপি আনন্দর খবরের জের, জলপাইগুড়িতে সাহু নদীর বেআইনি পাড় ভেঙে দিল সেচ দফতর

Illegal Constructions: এবিপি আনন্দর খবরের জের। খবর সম্প্রচারের পরেই জলপাইগুড়ির ঠাকুরনগরে সাহু নদীর চরে বেআইনি পাড় ভেঙে দিল সেচ দফতর। বেআইনি নির্মাণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সনত্‍ ঝা, জলপাইগুড়ি: রীতিমতো প্লট করে বিক্রি করা হচ্ছিল নদীর চর। দখল করা সরকারি জমি চড়া দামে বিক্রি করতে নদীর ওপর তৈরি করা হয়েছিল অবৈধ লোহার সেতু। জলপাইগুড়ির (Jalpaiguri) ঠাকুরনগরে এভাবেই চুরি হচ্ছিল সাহু নদীর (Sahu River) চর। গত মাসের ২১ তারিখ বেআইনি লোহার সেতু ভেঙে দেয় প্রশাসন। এবিপি আনন্দর (ABP Ananda) খবরের জেরে শুক্রবার সেচ দফতরের (Irrigation Department) তরফে ভেঙে দেওয়া হল সেতুর পাশে তৈরি হওয়া বেআইনি পাড়। সম্প্রতি নদীর চর দখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। কিন্তু সবার চোখের সামনে কী করে তৈরি হল এমন সেতু? সেতু তৈরি হয়ে যাওয়ার পর কেন টনক নড়ল প্রশাসনের? এসব প্রশ্ন তোলেন এলাকার বাসিন্দারা। গত ২২ এপ্রিল এবিপি আনন্দে সম্প্রচারিত হয় এই খবর। বুধবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন (Ghantakhanek Sange Suman) অনুষ্ঠানেও উঠে আসে নদীর চর বিক্রির খবর। এই খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। বেআইনি জমি দখলের অভিযোগে ধরপাকড় শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Siliguri Police Commissionerate)। 

পাড় ভাঙল প্রশাসন

বিন্নাগুড়ি ও ডাবগ্রাম ২ নম্বর পঞ্চায়েতের প্রধানকে সামনে রেখে এদিন পাড় ভাঙার কাজ চালায় সেচ দফতর। এ বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শশীচন্দ্র বর্মন বলেন, ‘নদীর ভাঙা হবে বলে আমাদের জানানো হয়। কারা করেছিল জানতাম না। বিডিও জানার পর সেচ দফতর থেকে এসে ভেঙে দেয়।’

ডাবগ্রাম ২ নম্বর পঞ্চায়েতের প্রধান সুধা সিংহ চট্টোপাধ্যায়ের দাবি, ‘কী করে বেআইনি পাড় তৈরি হচ্ছিল জানতাম না।’

বিজেপি-তৃণমূল তরজা

নদীর চর দখল নিয়ে শাসক দলকেই নিশানা করেছে বিজেপি। ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের দাবি, ‘নিজেদের মধ্যে ঈর্ষার লড়াই। এক জায়গায় ভাঙা হয়েছে। গোটা এলাকাই তো দখল হয়েছে। সবই তো তৃণমূল নেতা। যাদের ধরা হচ্ছে, তারা সাধারণ খেদে খাওয়া মানুষ। আসলদের ধরা হচ্ছে না। সবাই তৃণমূল। জমি মাফিয়াকে আড়াল করতেই সাধারণ মানুষকে আটক করছে।’

পাল্টা ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাগর মোহন্তর বক্তব্য, ‘এইভাবে যেভাবে পাড় দখল করা অন্যায়। যেভাবে ঝোড়া, নিকাশি নালা দখল হয়ে যাচ্ছে, তাতে বর্ষাকালে এরাই বিপদে পড়বে। যারা এসব করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget