এক্সপ্লোর

Jalpaiguri News: চর দখলের পর তৈরি বেআইনি সেতু, খবর পেতেই পদক্ষেপ প্রশাসনের

Jalpaiguri News Update: স্থানীয় বাসিন্দাদের দাবি, মূল জমি থেকে চরের জমিতে যোগাযোগের জন্যই তৈরি করা হয়েছিল বেআইনি সেতু। যাতে ওই সেতু দিয়ে যাতায়াতের সুবিধা দেখিয়ে চরের জমি মোটা দামে বিক্রি করা যায়।

সনত্‍ ঝা, জলপাইগুড়ি: নদীর চরের জমি দখল করে বিক্রি করার ছক জমি মাফিয়াদের। জমির দাম যাতে পাওয়া যায়, তার জন্য নদীর ওপর বেআইনিভাবে বানিয়ে ফেলা হল লোহার সেতু। নজরে আসতেই সেই সেতু ভাঙল স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ঠাকুরনগর-জলডুমুরে। 

বেআইনি সেতু:
রাজ্যে হামেশাই জমি দখলের অভিযোগ ওঠে। কখনও সরকারি জমি কখনও আবার নদীর পাড়ের জমি দখলের অভিযোগ ওঠে। এখানে জমি দখলের পর আরও একধাপ এগিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ওই জমি যাতে বেশি দামে বিক্রি করা যায়। তার জন্য নদীর উপর সেতুও বানিয়ে নিয়েছিল তারা। যা গোটাটাই অবৈধ। বৃহস্পতিবার ভেঙে দেওয়া হয়েছে বেআইনি লোহার সেতু।

কোথায় জমি দখল:
জলপাইগুড়ির ঠাকুরনগরে সাহু নদী গতিপথ বদল করায় সেখানে তৈরি হয়েছে চর। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীর ওপারে চরের জমি দখল করা হয়েছে। মূল জমি থেকে চরের জমিতে যোগাযোগের জন্যই তৈরি করা হয়েছিল বেআইনি লোহার সেতু। যাতে ওই সেতু দিয়ে যাতায়াতের সুবিধা দেখিয়ে চরের জমি মোটা দামে বিক্রি করা যায়। সেতু তৈরি হয়ে যাওয়ার পর খবর পেয়ে টনক নড়ে প্রশাসনের। বৃহস্পতিবার পুলিশ নিয়ে গিয়ে ভেঙে দেওয়া হয় সেতু। সেতু ভাঙার সময় স্থানীয় কয়েকজন যাতায়াতের অসুবিধার কথা বলে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী সেই বাধা মানেনি। 

কর্তৃপক্ষের দাবি:
ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুধা সিংহ রায় বলেন,  'এতদিন কেউ অভিযোগ করেনি। আমরা আপত্তি করি।  নজরে আসার পর ভেঙে দেওয়া হল।' রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার বলেন, 'অভিযোগ এসেছে। তারপরেই ভেঙে দেওয়া হয়েছে। ওই ঘটনায় কারা জড়িত তার তদন্ত করা হবে।' 

রয়েছে প্রশ্ন:
স্থানীয় সূত্রে দাবি, প্রায় ৩৪ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল এই লোহার সেতু। যা দিয়ে চারচাকা গাড়ি যাতায়াতের ব্যবস্থা ছিল। কিন্তু এই সেতু তো একদিনে তৈরি হয়নি। প্রশাসনের নজরের আড়ালে কীভাবে আস্ত সেতু বানানো হল, কারাই বা বানাল? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। 

আরও পড়ুন: পুলিশি অভিযানে পর্দাফাঁস অস্ত্র কারখানার, উদ্ধার বিপুল অস্ত্র 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget