এক্সপ্লোর

Jalpaiguri: 'হয় চাকরি, না হলে জমি ফেরত', জলপাইগুড়িতে লাঙল হাতে জেলাশাসক দফতরে বিক্ষোভ জমিদাতাদের

জলপাইগুড়ির এই জমি বিতর্কের শুরুটা হয় বাম আমলে...

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জমি ফেরত দিতে হবে, না হলে দিতে হবে চাকরি। এই দাবিতে ফের বিক্ষোভ দেখালেন জমিদাতারা। আর এই আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি। 

দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে, পৌঁছে গেলেন জলপাইগুড়ি জেলাশাসকের অফিসের সামনে। লাঙল হাতে নিয়ে জমিদাতাদের বিক্ষোভ ঘিরে মঙ্গলবার এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে জেলাশাসক অফিস চত্বর।

জেলাশাসকের অফিসে জোর করে আন্দোলনকারীরা ঢুকতে গেলে, শুরু হয় ধস্তাধস্তি। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রকৃত জমিদাতাদের নথি খতিয়ে দেখা হচ্ছে।

জলপাইগুড়ির এই জমি বিতর্কের শুরুটা হয় বাম আমলে। দাবি, ১৯৮৫ থেকে ২০০৯-- বাম আমলের এই সময়ে তিস্তা ব্যারেজ নির্মাণ সহ অন্যান্য প্রকল্পের জন্য সরকার প্রচুর জমি অধিগ্রহণ করেছিল।

আন্দোলনকারীদের দাবি, নামমাত্র টাকায় সেসময়ে জমি নেওয়া হয়। সেসময়েই বলা হয়েছিল, জমিহারাদের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। জমি অধিগ্রহণের কয়েক দশক পেরিয়ে গেলেও অনেকের পরিবারেরই কেউ চাকরি পায়নি। 

স্থানীয় সূত্রে খবর, রাজগঞ্জ, ক্রান্তি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং ফুলবাড়ি ব্লকের প্রায় ৬০০ জন কৃষক রাজ্য সরকারকে জমি দেন। জমিদাতাদের দাবি, তিন দশক পেরিয়ে গেলেও ৫০০ জন চাকরি পাননি।

চাকরির দাবিতে বছর দুয়েক আগে, এই জেলাশাসক ভবনের কাছে অনশনে বসেন তাঁরা। জানান,  ২০১৯ সালে দীর্ঘদিন ধরে অনশন আন্দোলন করেছিলেন। সেই সময় তৃণমূল নেতা ও বিধায়করা এসে তাঁদের সঙ্গে দেখা করে চাকরি দেওয়ার আশ্বাস দিলে তাঁরা আন্দোলন তুলে নিয়েছিলেন। 

জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজার কমিটির দাবি, কিন্তু দু’‌বছর সময় পার হয়ে গেলেও তাঁরা চাকরি পাননি। তাই আজ তাঁরা জেলাশাসকের দারস্থ হয়েছেন। প্রশাসন কথা না রাখায় ফের তাঁরা পথে নেমেছেন।

জেলা প্রশাসন সূত্রে খবর, যাঁরা আন্দোলন করছেন তাঁরা জমি দিয়েছেন কি না জানতে নথি খতিয়ে দেখা হচ্ছে নথি। ৫ সেপ্টেম্বর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে চাকরির দাবিতে পথে নামলেন জমিদাতারা।

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget