এক্সপ্লোর

Jalpaiguri: ঘোরাফেরা করছে চিতাবাঘ! আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির চা বাগানে

খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ রেঞ্জ এর কর্মীরা বাগানে ছুটে এসে পটকা ফাটিয়ে চিতাবাঘ তাড়ানোর চেষ্টা করছেন। বাগানে খাঁচা পাতার আবেদন জানিয়েছে বাগান কর্তৃপক্ষ।


রাজা চট্টোপাধ্যায়,  জলপাইগুড়ি: চিতাবাঘকে ঘিরে আতঙ্ক ছড়ালো জলপাইগুড়ির বানারহাট থানার গেন্দ্রাপাড়া চা বাগানে। বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ গেন্দ্রাপাড়া চা বাগানে একটি চিতাবাঘকে ঘোরাঘুরি করতে দেখা যায়। গাড়ির হেডলাইটে চিতাবাঘটিকে দেখে সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেন বাগানের লেবার ওয়েলফেয়ার অফিসার বিশু দাস। 

শ্রমিক মহল্লায় খুব কাছাকাছি একটি চিতাবাঘকে ঘোরাঘুরি করতে দেখে ব্যাপক আতঙ্ক ছড়ায় বানারহাটের গেন্দ্রাপাড়া চা বাগানে। জায়গাটি ছিল শ্রমিক মহল্লার কাছাকাছি এবং ম্যানেজার বাংলো সংলগ্ন। বাগান কর্তৃপক্ষ সুত্রে জানা গিয়েছে,  বাগানে একটি নয়, তিনটি চিতাবাঘ ঘোরাফেরা করছে। গত দু-তিন দিন ধরেই তাদের দেখা যাচ্ছে বাগানে। খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ রেঞ্জ এর কর্মীরা বাগানে ছুটে এসে পটকা ফাটিয়ে চিতাবাঘ তাড়ানোর চেষ্টা করছেন। বাগানে খাঁচা পাতার আবেদন জানিয়েছে বাগান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কয়েকদিন আলিপুরদুয়ারের গতিবাড়ি এলাকায় জঙ্গল লাগোয়া নিকাশি নালার মধ্যে উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক হাতির দেহ।  বনদফতর সূত্রে জানানো হয়েছিল, হাতিটির মৃত্যুর কারণ জানতে করা হবে তদন্ত ।

অন্যদিকে, জলপাইগুড়ির মালবাজার এলাকায় ভোরবেলা গরুমারা অভয়ারণ্য থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি বাইসন। বাইসনটিকে দেখেই ছোটাছুটি শুরু করে এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে খবর, সেই সময় ফুল তুলতে বেরিয়েছিলেন মালবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সীতাদেবী প্রসাদ। বাইসনের হামলায় মৃত্যু হয় তাঁর। 
শেষপর্যন্ত বন দফতরের কর্মীরা এসে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করেন। বনদফতরের তরফে মৃতার পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হলেও ঘটনায় ক্ষুব্ধ ও আতঙ্কিত  হয়ে পড়েন এলাকার মানুষ।

ঝাড়গ্রামের বেলপাহাড়িতে হাতির তাণ্ডবের খবর কয়েকদিন আগে সামনে এসেছিল। কয়েক দিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল হাতির দল। সেই দলেরই এক দাঁতালের হামলায় প্রাণ গিয়েছিল বেলপাহাড়ির কপাটকাটা গ্রামের এক বৃদ্ধার। ভোররাতে হঠাৎই জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল ৪০-৪২টি হাতির একটি দল। গ্রামের মধ্যে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে একাধিক বাড়িতে। ভেঙে পড়ে একাধিক মাটির বাড়ি। স্থানীয় সূত্রে খবর, সেইসময় ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন বছর ৬৫-র বৃদ্ধা ফুলমনি মাণ্ডি।মাটির দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় প্রশাসনের তরফে মৃতার পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়। পাশাপাশি মৃত বৃদ্ধার পরিবারের এক জনকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়।

সেরা শিরোনাম

পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget