এক্সপ্লোর

Jalpaiguri News: দুর্ঘটনা থেকে শিক্ষা, কালীপুজোর বিসর্জনে বাড়তি তৎপরতা, মাল নদীর কাছে ঘেঁষাই নিষেধ

Kali Puja: এই মাল নদীতেই দুর্গাপুজোর বিসর্জনে, হাড় হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন স্থানীয়রা (Jalpaiguri News)।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মাল নদীতে কালীপুজোর বিসর্জন (Kali Puja) নিয়ে বাড়তি সতর্কতা নিল প্রশাসন। প্রতিমা ঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দিচ্ছেন সিভিক ভলান্টিয়াররাই (Idol Immersion)। নদীর কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে কাউকেই। 

কালীপুজোর বিসর্জন ঘিরে বিশেষ ভাবে সতর্ক প্রশাসন

এই মাল নদীতেই দুর্গাপুজোর বিসর্জনে, হাড় হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন স্থানীয়রা (Jalpaiguri News)। হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয় আট জনের। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, এবার কালীপুজোর বিসর্জনে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। 

মাল নদীর পাশে, পুলিশের তরফে লাগানো হয়েছে নিষেধাজ্ঞার বোর্ড। ফলে নদীর কাছে যেতে পারছেন না কোনও পুজো উদ্যোক্তা। সিভিক ভলান্টিয়ারাই প্রতিমা ঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দিচ্ছেন।

আরও পড়ুন: Bhai Phota 2022: অগ্নিমূল্য ইলিশ, পিছিয়ে নেই ভেটকি, পাবদা, চিংড়িও, ভাইফোঁটার বাজারে হাত ছোঁয়ানোই দায়

বুধবার সকালে ওই জায়গা ঘুরে দেখেন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা। তিনি বলেন, "শিক্ষা নিয়ে এই ব্যবস্থা। সিভিকরা নিরঞ্জন করছে।" স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিসর্জনের জায়গায় তৈরি রাখা হচ্ছে NDRF ও অন্যান্য উদ্ধারকারী দলকে। যদিও আগে থেকে সতর্ক না হলে এমনই হয় বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

দশমীর রাতে দুর্যোগ। বিসর্জনে বিভীষিকা। প্রতিমার সঙ্গে প্রাণের বিসর্জন। চোখের নিমেষে, আনন্দ বদলে গিয়েছিল হাহাকারে। বিসর্জন দেখতে, মাল নদীর পাড়ে ভিড় করেছিলেন কাতারে কাতারে স্থানীয় বাসিন্দা। অনেকে নদীখাতেও নেমে যান। এর মধ্যেই আচমকা ফুঁসে ওঠে মাল নদী। নদীখাত দিয়ে হুড়মুড়িয়ে জল আসতে শুরু করে। কেউ কিছু বোঝার আগে, জলের তোড় ভাসিয়ে নিয়ে যায় অনেককে। অনেকে বাঁচার জন্য পাশের লোককে আঁকড়ে ধরেন। ফলে ভেসে যান তাঁরাও।

দুর্গা প্রতিমা বিসর্জনের সময় এর আগে বিপত্তি ঘটে

কেউ কেউ কোনওমতে দড়ি ধরে প্রাণে বাঁচার চেষ্টা করেন। অনেকে তা-ও পারেননি। তাদের ভাসিয়ে নিয়ে চলে যায় ততক্ষণে রুদ্রমূর্তি ধারণ করা মাল নদী। বিসর্জন দেখতে এসে, জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় ৮ জনের।

 উত্তরবঙ্গ সফরে গিয়ে সম্প্রতি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হড়পা বানে মৃতদের পরিবারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "প্রশাসনিক স্তর থেকে স্থানীয় মানুষ, বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতভর উদ্ধার কাজ করেছেন। তাই ৪৫০ জনকে বাঁচানো গিয়েছে। আমি তাঁদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইভাবে পাড়ার ছেলেমেয়েরা এগিয়ে এলে আমরা প্রাণ রক্ষা করতে পারি।'' 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget