এক্সপ্লোর

Rajganj News: দমকলই নেই এলাকায়, আগুনে ভস্মীভূত রাজগঞ্জের কাপড়ের গুদাম, ক্ষতিপূরণ দাবি ব্যবসায়ীদের

Jalpaiguri News: স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই এলাকায় দমকলের কেন্দ্র নেই।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সামনেই দুর্গাপুজো (Durga Puja)। তার আগে বড় ক্ষতির মুখে জলপাইগুড়ির ব্যবসায়ীরা। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কাপড়ের গুদাম। তাতে মাথায় হাত ব্যবসায়ীদের। কারণ দোকানে মালপত্র সাজানোর আগে, ওই গুদামেই মজুত রাখতেন তাঁরা। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। সবমিলিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান (Fire in Warehouse)।

জলপাইগুড়িতে আগুনে ভস্মীভূত কাপড়ের গুদাম

জলপাইগুড়ির (Jalpaiguri News) রাজগঞ্জের (Rajganj News) ঘটনা। রাজগঞ্জের বাজারেই কাপড়ের গুদামটি রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, হাটের প্রায় সব ব্যবসায়ীই ওই গুদামে মালপত্র রাখতেন। কিন্তু শনিবার রাতে আচমকাই ওই গুদামে আগুন লেগে যায়। তাতেই ভস্মীভূত হয়ে গিয়েছে সবকিছু। 

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই এলাকায় দমকলের কেন্দ্র নেই। ফলে খবর দেওয়া হয় জলপাইগুডি় এবং শিলিগুড়ির দমকল বিভাগে। সেখান থেকে ইঞ্জিন এসে পৌঁছতে অনেক সময় লেগে যায়। তাতেই স,ব ভস্মীভূত হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Chinsurah News: রাস্তার ধারে পড়ে ছিল বস্তা, আচমকা নড়ে উঠতে চাঞ্চল্য, ভিতর থেকে উদ্ধার বৃদ্ধা

হাটের ৫০ থেকে ৬০ জন ব্যবসায়ী ওই গুদামে মাল রেখেছিলেন বলে জানা গিয়েছে। সামনে পুজো। তার আগে নতুন মাল তুলেছিলেন সকলে। দোকানে সাজানোর পরিকল্পনা ছিল। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ১ কোটি বলে আপাতত অনুমান করা হচ্ছে। 

কমপক্ষে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি বলে প্রাথমিক ভাবে অনুমান

সংবাদমাধ্যমে ব্যবসায়ীরা জানিয়েছেন, এলাকায় কোনও দমকল কেন্দ্র না থাকায়, স্বাভাবিক ভাবেই জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকে দমকলের গাড়ি আসতে দেরি হয়। সামনে দমকল কেন্দ্র থাকলে কিছুটা মাল হয়ত বাঁচানো যেত। সমবেত স্বরে ব্যবসায়ীরা বলেন, "আর কয়েক দিন পরই পুজো। আমরা চাই, সরকারি ভাবে ক্ষতিপূরণ দেওয়া হোক ব্যবসায়ীদের।" 

পূর্ব মেদিনীপুরের রামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

অন্য় দিকে, পূর্ব মেদিনীপুরের রামনগরের পশ্চিম করণচি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন এক যুবক। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এলাকায় স্থানীয়দের বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, নিমাই জানা নামে ৩৫ বছর বয়সি ওই যুবক দিঘায় জিনিস ফেরি করতেন। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ফেরার পথে, বাড়ির কাছেই ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দু'ন আগে ঝড়ে তার ছিঁড়ে পড়ে যায়। বিদ্যুৎ দফতরে খবর দিলেও তারা কর্ণপাত করেনি। বিদ্যুৎ দফতরের যদিও এ নিয়ে প্রতিক্রিয়া জানায় নি। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget