এক্সপ্লোর

Jalpaiguri: জলপাইগুড়ির তিনটি পুরসভায় বিরোধী বলে কিছু থাকবে না, দাবি অরূপ বিশ্বাসের

Municipal Elections 2022: জলপাইগুড়িতে তিনটি পুরসভায় ৫৭ আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের নির্বাচনী কোঅর্ডিনেটর অরূপ বিশ্বাস। বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন তিনি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ‘জলপাইগুড়ির (Jalpaiguri) তিনটি পুরসভায় (Municipality) বিরোধী বলে কিছু থাকবে না। ৫৭টি আসনেই জিতবে তৃণমূল (TMC)।’ জলপাইগুড়িতে গিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী ও তৃণমূলের নির্বাচনী কোঅর্ডিনেটর অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন তিনি।

রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট (Municipal Election)। সম্প্রতি রাজ্যের চারটি কর্পোরেশনের ভোটেই নিরঙ্কুশ জয় পেয়েছে রাজ্যের শাসক দল। যে চারটি কর্পোরেশনে ভোট হয়েছে, তার মধ্যে ছিল শিলিগুড়িও (Siliguri)। এই প্রথমবার শিলিগুড়ি পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে। স্বাভাবিকভাবেই শিলিগুড়ির এই ফলে জয়ের আশায় জলপাইগুড়ির তৃণমূল নেতৃত্ব। 

আরও পড়ুন ‘কাঁচা বাঁশ কেটে রেখেছি, প্রয়োজনে ব্যবহার করব’, পুরভোট নিয়ে দিলীপ, ‘বাঁশ কাটার লোকই নেই’, পাল্টা তৃণমূল

রবিবার জলপাইগুড়ির ২৫টি ওয়ার্ড, ময়নাগুড়ির ১৭টি ওয়ার্ড এবং মাল পুরসভার ১৫টি ওয়ার্ডে ভোট হবে। তার দিন কয়েক আগেই জলপাইগুড়িতে গিয়ে তিন পুরসভা বিরোধীশূন্য করার ডাক দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বিরোধীদেরও তীব্র আক্রমণ করেছেন জলপাইগুড়ি জেলায় পুরভোটে তৃণমূলের কোঅর্ডিনেটর। তিনি বলেছেন, ‘কংগ্রেসকে মানুষ বলছে ফুটো নৌকো। ওতে যে বসবে সে-ই ডুববে। সিপিএম পার্টিটা খায় না মাথায় দেয় কেউ জানে না। আর বিজেপি বাংলার মানুষের শুধু মিথ্যে প্রতিশ্রুতি আর ভাঁওতা দিয়ে ভোট নিয়েছে সেটা ধরা পড়ে গিয়েছে। জগাই মাধাই গদাইয়ের বিরুদ্ধে আমরা লড়ছি।’

২০১৫-র পুরভোটে বিজেপির সে অর্থে অস্তিত্ব না থাকলেও, গত বিধানসভা ভোটের নিরিখে জলপাইগুড়ি ও মাল পুরসভায় তৃণমূলকে পিছনে ফেলেছে গেরুয়া শিবির। নবগঠিত ময়নাগুড়ি পুরসভাতেও বিজেপি-র উত্থান চোখে পড়েছে। শাসকদল বিরোধীশূন্য করার ডাক দিলেও, পাল্টা জবাব দিয়েছে বিজেপি ও কংগ্রেস। সবমিলিয়ে পুরভোটের আগে শাসক-বিরোধী বাগযুদ্ধে সরগরম জলপাইগুড়ি।

অন্যদিকে, নির্দল হিসেবে তমলুক পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে ভোটে দাঁড়িয়েও প্রচারে নেমে নিজেকে তৃণমূল বলে পরিচয় দিচ্ছেন বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলর। তৃণমূলের টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে লড়ছেন তিনবারের কাউন্সিলর ভানুপদ সাহা। নির্দেশ না মানায় তাঁকে দল বহিষ্কার করা হয়েছে। এরপরও প্রচারে বেরিয়ে নিজেকে তৃণমূল বলে পরিচয় দিচ্ছেন বহিষ্কৃত নেতা। তাঁর সাফাই, দীর্ঘদিনের অভ্যাস, তাই এই ভুল। নির্দল-বিজেপি আঁতাঁতের অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী। অভিযোগ অস্বীকার নির্দল ও বিজেপি প্রার্থীর। যদিও এই ওয়ার্ডে এখনও প্রচারেই নামেননি বিজেপি প্রার্থী। 

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget