এক্সপ্লোর

Dilip Ghosh Update: ‘কাঁচা বাঁশ কেটে রেখেছি, প্রয়োজনে ব্যবহার করব’, পুরভোট নিয়ে দিলীপ, ‘বাঁশ কাটার লোকই নেই’, পাল্টা তৃণমূল

Dilip Ghosh Update: বুধবার পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে দলের হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’-এ মেতেছে গোটা দেশ। সেই রেশ বজায় রেখেই বকেয়া পুরভোটের (WB Municipal Polls 2022) আগে বিজেপি (BJP) কর্মীদের উদ্বুদ্ধ করতে ‘কাঁচা বাঁশ’-এর দাওয়াই বাতলে দিলেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দলের ছেলেদের কাঁচা বাঁশ নিয়ে তৈরি থাকতে বললেন তিনি।

বুধবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur News) ক্ষীরপাইতে দলের হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। বলেন, ‘‘নিজেদের জোরেই ভোট করতে হবে। তার প্রস্তুতি চলছে। কাঁচা বাঁশ কেটে রেখেছে আমাদের লোকেরা। দরকারে ব্যবহার করব।’’

বকেয়া পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) না রাজ্য পুলিশকে দিয়ে ভোট করানো হবে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (WB Election Commission) হাতেই ছেড়েছে কলকাতা হাই কোর্ট। কিন্তু কমিশনের উপর ভরসা করতে নারাজ দিলীপ। বরং কাঁচা বাঁশ হাতে দলের ছেলেদের প্রস্তুত থাকার পরামর্শ দিলেন তিনি।

আরও পড়ুন: Anubrata Mandal Biography: ব্রাত্যর হাত ধরে ‘কেষ্ট’র উপাখ্যান, প্রকাশিত হল অনুব্রতর জীবনী

পরাজয়ের ভয়ে ক্ষীরপাইতে তৃমমূলের তরফে দাপাদাপি শুরু হয়েছে বলেও অভিযোগ করেন দিলীপ। তাঁর কথায়, ‘‘লোকসভায় এখান থেকে লিড পেয়েছে বিজেপি। তাই ভয় দেখিয়ে বেড়াচ্ছে তৃণমূল। পোস্টার, ব্যানার ছিঁড়ে আমাদের আটকানোর চেষ্টা করছে। তবে আমাদের লোকেরা সক্তপোক্ত। ওরা যে ভাবে জবাব চায়, সে ভাবেই জবাব দেওয়া হবে।’’

তবে দিলীপের হুঁশিয়ারি কানে তুলতে নারাজ পশ্চিম মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের (TMC) জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি। তাঁর কথায়, ‘‘ওঁর খুশি মতো কাঁচা বাঁশ কাটতে পারেন। গুটিকয়েক বিজেপি রয়েছে। ঝাড়ে গিয়ে বাঁশ কাটারও কর্মী নেই। ওই কাঁচা বাঁশ যাদের বিরুদ্ধে ব্যবহার করবে, তারা যে পাল্টা পাকা বাঁশ ব্যবহার করবে না, তা উনি বুঝলেন কী করে?’’

আগামী ২৭ ফেব্রুয়ারি ক্ষীরপাই-সহ রাজ্যের ১০৮টি পুরসভা ওয়ার্ডে ভোটগ্রহণ। তার আগে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে তারজায় নয়া মাত্রা যোগ করেছে এই বাক্য বিনিময়।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget